ইরানে আরও ৩ জন মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের।মৃত্যুদণ্ড কার্যকরকৃত ৩ মোসাদ গুপ্তচর হলেন- এদ্রিস আলী, আজাদ শোজায়ী ও রসুল আহমাদ। তারা ইরানি ব্যক্তিদের হত্যার উদ্দেশ্যে দেশটিতে সরঞ্জাম আমদানি করেছিলেন বলে অভিযোগ।সম্প্রতি তাদেরকে গ্রেফতার করে বিচার প্রক্রিয়ার আওতায় আনা হয়। পুরো ফৌজদারি বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার সকালে তাদের সাজা কার্যকর করা হয়।বার্তা সংস্থা মেহের জানায়, এই ৩ জন গুপ্তচর তাদের কর্মকাণ্ডের জন্য শাস্তিপ্রাপ্ত হন এবং বুধবার ইরানের উরমিয়া শহরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।এদিকে, ইরান-ইসরায়েল সাম্প্রতিক ১২ দিনের সংঘাত চলাকালীন সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম নূর নিউজ।ইরানি কর্তৃপক্ষ জানায়, দেশের নিরাপত্তা রক্ষা ও বৈদেশিক হুমকি মোকাবিলায় তারা কঠোর অবস্থান নিয়েছে এবং দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে।প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান-ইসরাইল সংঘাতের অবসান হয়েছে ২৪ জুন। টানা ১২ দিনের এ সংঘাতে তথা ইসরাইলি বাহিনীর সামরিক আগ্রাসনে ইরানে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল শেষ ২৪ ঘণ্টাতেই নিহত হন ১০৭ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায়  ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, এই দলটি খ্রিস্টানদের হত্যার জন্য দায়ী।

বাগেরহাটে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৩
বাগেরহাটে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৩

বাগেরহাটের চিতলমারীতে স্বর্ণের দোকানের সিন্দুক কেটে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলা হওয়ার চার ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণসহ Read more

বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর
বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার Read more

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা Read more

দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা
দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা

বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। এবার থেকে ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত Read more

গাজামুখী আটক জাহাজ থেকে ভিডিও বার্তা দিলেন গ্রেটা থুনবার্গ
গাজামুখী আটক জাহাজ থেকে ভিডিও বার্তা দিলেন গ্রেটা থুনবার্গ

যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উদ্দেশে রওনা দিয়েছে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এ জাহাজটি পরিচালনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন