গল টেস্টে দুর্দান্ত লড়াই করে ড্র করেছে বাংলাদেশ। এবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বুধবার (২৫ জুন) মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শুরুর আগে সবচেয়ে আলোচিত বিষয় এখন সিরিজ নির্ধারণী এই টেস্টে কেমন হতে চলেছে বাংলাদেশের একাদশ।এদিকে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স সরাসরি কিছু না বললেও আভাস মিলেছে, অসুস্থতা কাটিয়ে দলে ফিরছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে একাদশ থেকে ছিটকে যেতে পারেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের জায়গা নিয়ে প্রশ্ন থাকলেও প্রথম টেস্টে ব্যর্থতার পরও তাকে নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। অন্যদিকে, নাহিদ রানার জায়গায় একাদশে দেখা যেতে পারে পেসার এবাদত হোসেনকে।মিরাজের প্রসঙ্গে সিমন্স বলেন,‘মিরাজ যে খেলবে, এটা আপনি নিশ্চিত দেখছি (হাসি)। সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। দলের শক্তি বাড়বে যদি সে (মিরাজ) দলে থাকে। তবে বাকিদেরও নিজেদের দায়িত্ব নিতে হবে।’এছাড়া, বাংলাদেশের একাদশ কেমন হতে পারে এবং বোলিং আক্রমণভাগ কেমন হবে সে প্রসঙ্গে প্রধান কোচ বলেন,‘এটা (দলের কম্বিনেশন) খেলার আগে ঠিক করব। কাল উইকেট দেখার ওপর নির্ভর করবে ৩ স্পিনার নাকি ৩ সিমার (খেলবে)।’কলম্বো টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গানম্যান পেলেন জামায়াত আমির
গানম্যান পেলেন জামায়াত আমির

ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র Read more

মিটফোর্ডে যুবদল নেতা‌দের হত্যাযজ্ঞ, বাকৃবিতে নিন্দার ঝড়
মিটফোর্ডে যুবদল নেতা‌দের হত্যাযজ্ঞ, বাকৃবিতে নিন্দার ঝড়

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ৩নং গেইটের সামনে চাঁদা না দেওয়ায় অপরাধে ভাংগারি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে Read more

কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ
কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ

কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক নানা প্রস্তাবনা তুলে ধরে সিটি করপোরেশন প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিকদের Read more

মদনে ছাগল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
মদনে ছাগল নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

নেত্রকোনার মদনে ছাগল হারানোকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষের ঘটনা। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর Read more

চরে শীতকালীন আগাম সবজি চাষ, দাম ভালো পাওয়ায় খুশি কৃষক
চরে শীতকালীন আগাম সবজি চাষ, দাম ভালো পাওয়ায় খুশি কৃষক

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিস্তীর্ণ চর ভরে উঠেছে সবুজ সবজি ক্ষেতে। চর জুড়ে এখন বেগুন, মুলা, পালংশাক, সীম, মিষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন