ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এলেও শুরু হয়েছে বিজয়ের দাবি-পাল্টা দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।’তিনি আরও বলেন, ‘আমরা সিংহের মতো জেগে উঠেছিলাম, এবং আমাদের গর্জনে তেহরান কেঁপে উঠেছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে সামরিক একাডেমিগুলোতে পড়ানো হবে। আমরা ইরানের আরাক, নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছি।’নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, সংঘাত আপাতত থামলেও ইসরায়েল প্রস্তুত আছে। তার হুঁশিয়ারি, ‘ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করে, তাহলে আমরা আবারও তা ধ্বংস করে দেব। আমাদের এই মিশন তখনই শেষ হবে, যখন অপহৃত ইসরায়েলি সেনাদের ফিরিয়ে আনা হবে এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা হবে।’অন্যদিকে, ইরানও যুদ্ধের পর নিজেদের বিজয় দাবি করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি বলেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।তেহরানের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল-যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে। কিন্তু তা সম্ভব হয়নি। বরং ইরান শেষ পর্যন্ত দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের প্রতিরোধের মুখে ইসরায়েল ও তাদের মিত্ররা পিছু হটতে বাধ্য হয়েছে। রাজনৈতিক ও সামরিক দিক থেকে এটাই আমাদের বিজয়।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্পের দাবি অনুযায়ী, প্রথমে ইরান সামরিক অভিযান বন্ধ করে, এরপর ইসরায়েল। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বিরশেবা শহরে চারজন নিহত হন। ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেল চলাচল স্বাভাবিক
মেট্রোরেল চলাচল স্বাভাবিক

মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্প কর্মসূচির কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবারও স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে মেট্রোরেল।মঙ্গলবার (১৬ Read more

কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট
কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় গতরাতে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনা। সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার মধ্যে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত Read more

মেহেরপুরে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা ডাকু আটক
মেহেরপুরে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা ডাকু আটক

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামের এক Read more

ভারতকে হামলার মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ
ভারতকে হামলার মূল্য দিতে হবে: শাহবাজ শরীফ

ভারতের হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘এর মূল্য দিতে হবে Read more

ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ করলেন মাহিমা?
ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ করলেন মাহিমা?

এক যুগ আগে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন মাহিমা চৌধুরী। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কনে সাজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন