ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এক সেনা সদস্য নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ খবর জানিয়েছে আল জাজিরা।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ১৮ বছর বয়সী ইতেন জ্যাকস বিয়ার শেবার বাসিন্দা। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন।ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলের দিকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরান।বিবিসি ও টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানায়, এ ঘটনায় কমপক্ষে চারজন ইসরায়েলি নিহত হয় এবং আহত হয়েছেন ৩৩ জন।দেশটির জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী একজন নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন।১৩ জুন থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ওপর ইরানের হামলায় ২৮ জন নিহত হয়েছে।অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইরানের ওপর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১০ জন বেসামরিক লোক নিহত এবং ৪ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে
রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে

রজব আরবি শব্দ। এর অর্থ সম্মান করা। ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান Read more

পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক Read more

যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ
যুক্তরাষ্ট্রে পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের Read more

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি দুর্ঘটনায় গাড়ির হেলপার রাজা মিয়া(২৩) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত  সাড়ে Read more

‘বিবাহিত মেয়েরা স্কুলে পড়তে পারবে না’, ছাত্রীকে প্রধান শিক্ষক
‘বিবাহিত মেয়েরা স্কুলে পড়তে পারবে না’, ছাত্রীকে প্রধান শিক্ষক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে এ স্কুলছাত্রী বিবাহিত হওয়ায় তাকে স্কুলে ঢুকতে দেননি প্রধান শিক্ষক। গত ২০ জুলাই চাপাতলা গ্রামের Read more

নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন
নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন