রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে তানিয়া ওরফে বুলু নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলায় মোবাইল চার্জারের ক্যাবল প্যাঁচানো অবস্থায় ছিল।মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে সরোমোল্লার ভাড়া দেওয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তানিয়া ওই বাড়িতে ভাড়া থেকে যৌনকর্মী হিসেবে কাজ করতেন।নিহত তানিয়া ওরফে বুলু (২৭) রবিশাল জেলার বন্দর থানার রায়পুর এলাকার দুলালের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে সরোমোল্লার ভাড়া দেওয়া বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় তানিয়ার কক্ষ। পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা তানিয়াকে সারাদিন দেখতে না পেয়ে বাড়ির মালিক সরোমোল্লাকে খবর দেয়। সরোমোল্লা ও অন্যান্য ভাড়াটিয়াসহ খোঁজাখুঁজির একপর্যায়ে ওয়্যারড্রোবের ভেতরে তানিয়াকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের গলায় মোবাইল চার্জারের ক্যাবল প্যাঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল আনুমানিক সাড়ে সাতটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে।গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ীর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলের প্রধান বিমানবন্দর
ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলের প্রধান বিমানবন্দর

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল তেলআবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদ সংস্থাগুলো। সেই সঙ্গে ইসরাইলের গুরুত্বপূর্ণ Read more

পত্রিকা: ‘অনলাইন প্রতারকদের খপ্পড়ে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের বিমান টিকিট বাজার’
পত্রিকা: ‘অনলাইন প্রতারকদের খপ্পড়ে বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের বিমান টিকিট বাজার’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় এসেছে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন, গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি-জামায়াত মুখোমুখি, পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক Read more

সমুদ্রে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া
সমুদ্রে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ অভিযান দল সমুদ্রপথে অনুপ্রবেশ ঠেকাতে যৌথ মহড়া পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ Read more

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার (০৬ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন