রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন শেকৃবি ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড একোয়াকালচার অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এএসভিএম অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান।মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে সোসাইটির নির্বাচন আয়োজিত হয়। আয়োজনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৫ জন বিতার্কিকের মাঝে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়। নির্বাচনী বিতর্ক শেষে সোসাইটির সদস্যদের মাঝে নির্বাচনে ভোটাধিকার অর্জনের শর্তাবলী পূরণ সাপেক্ষে ৪৯ জন ভোটার পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।নির্বাচন পরিচালনায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন। এছাড়াও সদস্য হিসেবে ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, উপদেষ্টা পরিষদের সদস্য সহযোগী অধ্যাপক ড. মো. আরিফ হোসাইন, সদ্য সাবেক সভাপতি এম. এম. এ. কাইয়ুম কাফি এবং সদ্য সাবেক সভাপতি তৌহিদ আহমেদ আশিক।৭ দিনে ব্যাপী প্রচারিত এই নির্বাচনে অংশ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত নবীন বিতার্কিক। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৮৩ তম ব্যাচের শিক্ষার্থী সাকিব বলেন, ‘এমন একটা গণতান্ত্রিক আবহে অংশগ্রহণ করতে পেরেই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ডিবেটিং সোসাইটির সাথে আছি। এটি অনেক গতিশীল ক্লাব, এবং প্রতিনিয়ত এখানে থেকে শেখার কিছু না কিছু আছে। তা আপনার পড়াশোনা হোক বা ব্যক্তিগত জীবনে।’সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘বিতর্ক করতে এসে কেউ হেরে যায় না, আগামী দিনের কমিটিতে সকলে একত্রে ডিবেটিং সোসাইটিকে সামনে এগিয়ে নিয়ে যাবার আহবান থাকবে।’নির্বাচন জয়ের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত সভাপতি ওয়াসিউল বলেন, ‘আমরা সকলে মিলে এই সোসাইটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবার চেষ্টা করব।’নব নির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শেকৃবি ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আব্দুল লতিফ অভিনন্দন জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা Read more

মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বোরহান উদ্দিন মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ Read more

৩০ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট
৩০ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট

দুই লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন পেতে যাচ্ছে। চলতি ২০২৫-২৬ Read more

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি
জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি

গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ Read more

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট Read more

বাংলাদেশসহ ৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা
বাংলাদেশসহ ৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ ৪টি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এসব দেশে মশাবাহিত রোগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন