বগুড়ার শেরপুরের বিনোদপুর ও শ্যাওলাগাড়ি এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৪ জুন) জামুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৬) ও ইউপি সদস্য মো. সাগর (৫৫) কে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, পৌর শহরের ধুনটমোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. সাগর আলীকে বিনোদপুর বাজার এলাকা থেকে মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০ টার দিকে আটক করে এসআই মো. তোফাজ্জল হোসেন। অপরদিকে উপজেলার হাপুনিয়া এলাকায় সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী কুসুম্বী ইউনিয়নের শ্যাওলাগাড়ি গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে জামুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানকে শ্যাওলাগাড়ি বাজার থেকে মঙ্গলবার দুপুর ১ টার দিকে আটক করে শেরপুর থানার এসআই মো. আমিরুল ইসলাম। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুদ্দিন বলেন, আটককৃত অধ্যক্ষ আব্দুল মান্নান ও সাবেক ইউপি সদস্য সাগর আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন Read more

গৌরীপুরে সরকারি চালের বস্তায় ওজনে কম দেওয়ার অভিযোগ!
গৌরীপুরে সরকারি চালের বস্তায় ওজনে কম দেওয়ার অভিযোগ!

ময়মনসিংহের গৌরীপুরে খাদ্য অধিদপ্তরের হতদরিদ্রদের স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কর্মসূচীর অধীনে ডিলারদের মাঝে দেয়া সরকারি চালের বস্তায় ওজনে কম দেয়ার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আজ (শুক্রবার) বাংলাদেশ উদীয়মান (ইমার্জিং) এবং ‘এ’ দলের যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে পৃথক দুটি ম্যাচ রয়েছে। বিপিএল এবং Read more

১৯ জুলাই: নামাজের সময়সূচি
১৯ জুলাই: নামাজের সময়সূচি

আজ শনিবার, ১৯ জুলাই ২০২৫ ইংরেজি, ৪ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২৩ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
নেত্রকোনায় নদীতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় উদ্বাখালী নদীতে ডুবে আলী আসাদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন