দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন রোগী। সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১৫৭ জন। তবে এদিন দেশের কোথাও মৃত্যু নেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার (২৩ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।এদিকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) অনুষ্ঠিত কনটিনিউইং মেডিকেল অ্যাডুকেশন (সিএমই) অনুষ্ঠানে ‘ডেঙ্গু গাইডলাইন ২০২৫: হোয়াট হ্যাজ চেঞ্জড’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান।এ অনুষ্ঠানে ডেঙ্গুর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, স্টেরয়েড ও ঘরোয়া প্রতিকার ব্যবহারের পরিবর্তে পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং প্যারাসিটামল ব্যবহারের ওপর জোর দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ বিভাগে হটস্পট বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৫ জনে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮০ জন, বেতাগী উপজেলায় ২ জন, আমতলী উপজেলায় ১ জন, বামনা উপজেলায় ৬ জন এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন।একে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা
হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ ক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ Read more

প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ

নওগাঁর বদলগাছী একটি বিদ্যালয়ে পরকীয়ার জেরে বরখাস্ত হওয়া এক প্রধান শিক্ষক যোগদান করতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের Read more

নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় সারুলিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকালে স্থানীয়রা রেললাইনের পাশে Read more

দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান
দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হয়েছেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া।রবিবার Read more

কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা
কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা

কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙলো দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া Read more

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার
ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

ভারতের পানিবন্ধের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘একটা ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।’ খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন