এএফসি উইমেন্ট এশিয়ান কাপ বাছই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে তিনটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন দুই গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি।মঙ্গলবার (২৪ জুন) এ দল ঘোষণা করা হয়। একইদিন রাতে টুর্নামেন্টে অংশ নিতে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী ফুটবল দল। ঘোষিত এ দলে ডাক পেয়েছেন গোলকিপার মিলি আক্তার ও স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।কোচ পিটার বাটলার জানিয়েছেন, রক্ষণভাগকে আরও শক্তিশালী করতেই মাঝমাঠ থেকে একজন কমিয়ে দলে আনা হয়েছে ডিফেন্ডার নিলুফাকে। গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে দলে থাকলেও খেলার সুযোগ পাননি এই ডিফেন্ডার। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।প্রসঙ্গত, আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। এরই মধ্যে গতবারের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থান অধিকারী জাপান সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে বাছাই পর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন দল দিয়ে।যদিও বাছাইপর্ব শুরু হচ্ছে ২৩ জুন, তবে বাংলাদেশের ম্যাচ শুরু হবে ২৯ জুন থেকে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। প্রথম ম্যাচে ২৯ জুন বাংলাদেশের মুখোমুখি হবে বাহরাইন, ২ জুলাই খেলবে মিয়ানমারের বিপক্ষে, আর ৫ জুলাই শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।বাংলাদেশ নারী ফুটবল দলগোলরক্ষকরুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। ‎ডিফেন্ডার‎শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন। মিডফিল্ডারমনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার। ফরোয়ার্ডঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় গোলাম মোর্শেদ অনিক (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে।সোমবার (০৪ আগস্ট) Read more

হোসেনপুরে গৃহবধূকে আ.লীগ নেতার ধর্ষণ চেষ্টা, মামলা হলেও অধরা
হোসেনপুরে গৃহবধূকে আ.লীগ নেতার ধর্ষণ চেষ্টা, মামলা হলেও অধরা

কিশোরগঞ্জের হোসেনপুরে এক গৃহবধূ (২১) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আবু নাঈম ভূঞা রেনু’র (৫৫) বিরুদ্ধে। এই Read more

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া
সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া

দুর্নীতি দমনে ব্যর্থতার দায়ে বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দেশটিতে সরকারবিরোধী ওই বিক্ষোভ Read more

কাজে ব্যস্ত মা, তেলাপোকা মারার ওষুধ খেয়ে ২ বছরের শিশুর মৃত্যু
কাজে ব্যস্ত মা, তেলাপোকা মারার ওষুধ খেয়ে ২ বছরের শিশুর মৃত্যু

রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে আদিবা নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর মাতুয়াইলে Read more

ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২
ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির মামলায় আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা কামাল পারভেজ মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন