ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, যুদ্ধবিরতির পর ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করেছিল, তবে দুটিই সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।এই ঘটনার জেরে প্রতিক্রিয়া জানিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি।’তবে ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। আল জাজিরা, ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে জানায়, ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরাইলের অভিযোগ ভিত্তিহীন।এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ইসরাইলি বিভিন্ন গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়ানোর পর ইসরাইলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চায়না দুয়ারী জাল ও বালু উত্তোলনে জড়িত ৭ জনের বিরুদ্ধে ২ মামলা
চায়না দুয়ারী জাল ও বালু উত্তোলনে জড়িত ৭ জনের বিরুদ্ধে ২ মামলা

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা এবং নাগরপুরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নৌ-পুলিশ অভিযান চালিয়েছে। গতকাল শনিবার Read more

‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’
‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

এবারের জাতীয় নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (০৭ জানুয়ারি) আগারগাঁওয়ে Read more

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ Read more

জীবিতদের সুস্থ করে দেশে ফেরানো সরকারের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জীবিতদের সুস্থ করে দেশে ফেরানো সরকারের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকায় থাকা কমপক্ষে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে Read more

১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিজিবির হাতে তুলে দিয়েছে ভারতীয় Read more

চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ
চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি, ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা বর্তমানে রাজনৈতিক হয়রানির অভিযোগে চরম বিতর্কে। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের পর থেকে বিএনপি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন