মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার হাসাড়া বাজারে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।অভিযানকালে দেখা যায়, হাসাড়া বাজারের জিনজিরা হোটেলে রান্না ও খাবার সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থান অত্যন্ত অপরিচ্ছন্ন। কাঁচা ও রান্না করা খাবার একসাথে খোলা অবস্থায় রাখা হয়, রান্নার পাত্র ছিল অপরিষ্কার এবং পুরো পরিবেশে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এসব অপরাধের দায়ে হোটেলটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা
ভালুকায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, পুড়েছে গরু-চাল-ডাল ও নগদ টাকা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব কুরাইনা চালা গ্রামে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি গরুসহ Read more

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ (সোমবার) Read more

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক সোহান
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক সোহান

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই সিরিজকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল Read more

স্মৃতিশক্তি বৃদ্ধিতে তালিকায় রাখবেন যেসব খাবার
স্মৃতিশক্তি বৃদ্ধিতে তালিকায় রাখবেন যেসব খাবার

অনেকেই আছেন যারা ঘন ঘন সব কিছু ভুলে যান। স্মৃতিশক্তি দুর্বল হলে জীবনের নানা ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়ে। এ Read more

টিসিবি প্যাকেজে যুক্ত হচ্ছে পাঁচ নতুন পণ্য
টিসিবি প্যাকেজে যুক্ত হচ্ছে পাঁচ নতুন পণ্য

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন নাভিশ্বাস তুলেছে, তখন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য নতুন স্বস্তির উদ্যোগ নিয়েছে ট্রেডিং Read more

গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে
গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন