ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার নুরুল হোসেন সোহান। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ম্যাচে ৫৮ গড়ে করেছেন ৫১২ রান। যেখানে ছিল দুটি শতরান ও দুটি অর্ধশতক। এমন পরিসংখ্যানের পরও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলে জায়গা হয়নি তার। গতকাল সোমবার (২৩ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজরে জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি নুরুল হোসেনে সোহানের। এ নিয়ে অবশ্য ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফুল ইসলাম লিপু। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সোহান ভালো প্লেয়ার, সুযোগ আছে তার। তবে লিটন ক্যাপ্টেন তাই তাকে দলে নিতে হয়েছে। সোহান এখানে না খেললেও জিএসএল খেলবে। সামনে আমাদের আরও সিরিজ আছে, সোহান আমাদের মাথায় আছে।’তবে প্রধান নির্বাচকের এমন ব্যাখ্যায় মন ভরেনি সোহানের। বাংলাদেশ ওয়ানডে দলে জায়গা পেয়ে হতাশ হয়েছেন এই ক্রিকেটার। মঙ্গলবার (২৪ জুন) গণমাধ্যমকে সোহান বলেন, ‘যদি নিয়মিত হতে পারতাম (জাতীয় দলে) তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্যই এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যেকোনো কারণে হয়তো বা (পারিনি)। অবশ্যই আক্ষেপটা থাকবে।’তিনি আরও বলেন, ‘জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলব না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ
কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ

মাদারীপুরের কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (মাদারীপুর-৩) মনোনীত প্রার্থী বাংলাদেশ যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।বৃহস্পতিবার (২৮ Read more

সোমবার আসছেন হামজা, পরদিন সমিত সোম
সোমবার আসছেন হামজা, পরদিন সমিত সোম

আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ম্যাচই অনুষ্ঠিত হবে Read more

সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ল সবজির দাম
সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ল সবজির দাম

সপ্তাহের ব্যাবধানে বাজারে আবারও উর্ধ্বমুখী সবজির দাম। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে পাইকারি ও Read more

মির্জাপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
মির্জাপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপপরিদর্শক Read more

ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫
ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন ২৮৪ যাত্রী।রবিবার (২০ Read more

গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। একটু পরে (রাত ৯টার দিকে) বৈঠকটি শুরু হওয়ার কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন