বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু করছে সিটি ব্যাংক পিএলসি। প্রথম ধাপে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এই সুযোগ আরও বিস্তৃত হবে।মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।গ্রাহকরা এখন তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড সংযুক্ত করতে পারবেন। এরপর তারা এনএফসি সুবিধাসম্পন্ন দোকানে ‘ট্যাপ অ্যান্ড পে’ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও অনলাইন শপিং, সাবস্ক্রিপশন পেমেন্ট ও অ্যাপে ইন-অ্যাপ পারচেজেও ব্যবহার করা যাবে এ সেবা।গুগল পে যেভাবে কাজ করে: গুগল পে মূলত একটি মোবাইল পেমেন্ট এবং ডিজিটাল ওয়ালেট পরিষেবা, যা গুগল দ্বারা পরিচালিত। ব্যবহারকারীরা তাদের ব্যাংক কার্ড গুগল পে অ্যাপে সংযুক্ত করে স্মার্টফোনের মাধ্যমে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারেন। এটি পেমেন্টের সময় কার্ডের মূল তথ্য ব্যবহার না করে ভার্চুয়াল অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে।বাংলাদেশ থেকে গুগল পে ব্যবহার করবেন যেভাবে: যেসব সিটি ব্যাংক গ্রাহক তাদের কার্ড গুগল পে-তে যুক্ত করতে ইচ্ছুক তাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এরপর, অ্যাপ খুলে ‘Add a Card’ অপশনে যাবেন। সেখানে সিটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য যুক্ত করবেন।ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার ফোন পেমেন্টের জন্য প্রস্তুত।সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল পে ব্যবহার সংক্রান্ত যেকোনো সমস্যায় তারা ২৪/৭ গ্রাহক সহায়তা সেবা দেবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন Read more

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল মিয়া (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার Read more

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না
১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী ১০ নভেম্বরের পর গ্রহণ করা হবে না।গতকাল মঙ্গলবার Read more

ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল
ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে Read more

চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শ্যাম ঘোষ নামে এক ব্যক্তির সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন