মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বিদায়ের পর এখন আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা শুরু হয়েছে। যা কোরবানির ঈদ নামে পরিচিত। এই ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’।সংস্থাটি জানায়, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে।যদি জ্যোতির্বিদ্যার এ তথ্য সঠিক হয় তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা।তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয় সে হিসেবে এখানকার মানুষ ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন।ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজ ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম (আঃ)। যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নির্দশন।বিশ্বের সব সাধারণ মুসল্লি পশু জবাইয়ের মাধ্যমে কোরবানির ঈদ পালন করে থাকেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার
ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার

মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে তা‌কে দেশে Read more

মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে একটি অতিবিরল ঘড়ি উপহার দিয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। সম্প্রতি ভারত সফরে Read more

যশোর হাসপাতাল থেকে ফের ‘ভুয়া ইন্টার্ন’ আটক
যশোর হাসপাতাল থেকে ফের ‘ভুয়া ইন্টার্ন’ আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ফের ভুয়া ইন্টার্ন ডাক্তার আটক হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১১ টার দিকে Read more

সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা Read more

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত
শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন