ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন আগ্রাসনের জবাব হিসেবেই কাতারে দেশটির আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন আবারও কোনো পদক্ষেপ নিলে তেহরান জবাব দিতে প্রস্তুত রয়েছে।’ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে আরাগচি এসব কথা বলেন। এদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি অনুযায়ী, ‘কাতারে অবস্থিত (যুক্তরাষ্ট্রের) আল উদেইদ ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’ তবে কাতার সরকার জানিয়েছে, ইরান থেকে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও শুধুমাত্র একটি ঘাঁটিতে গিয়ে আঘাত হেনেছে।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়। এর জবাবে স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সূত্র : আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে যন্ত্রাংশ পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে যন্ত্রাংশ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ধাতব যন্ত্রাংশ (বিয়ারিং প্যাড) পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক ব্যবসায়ী। রবিবার (২৬ Read more

বিএনপির আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম ছিল: ফখরুল
বিএনপির আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম ছিল: ফখরুল

বিএনপি আমলে সাংবাদিকদের ওপর নির্যাতনের পরিমাণ অনেক কম ছিল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (০৪ মে) বিশ্ব Read more

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে Read more

বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু
বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ-পিএইচডি ফেলোশিপের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র Read more

সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ
সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক Read more

ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ
ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ

‎চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অর্ধশত ইটভাটায় চলছে ইট পোড়ানোর প্রস্তুতি। ইট পোড়ানোর জন্য ভাটার আশপাশে জড়ো করা হয়েছে সংরক্ষিত বনের কাঠ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন