নাফিজা সালাহু, ২৪ বছর বয়সী এই তরুণী এতটাই সংকটপন্ন অবস্থায় ছিলেন যে, তিনি নাইজেরিয়ায় আরেকটি পরিসংখ্যানের অংশ হয়ে উঠতে যাচ্ছিলেন। যেখানে প্রতি সাত মিনিটে সন্তান প্রসব করতে অন্তত একজন নারী মারা যায়। খবর বিবিসি ডাক্তারদের ধর্মঘটের সময় হাসপাতালে থাকা অবস্থায় তার প্রসব বেদনা উঠলেও কোনো অভিজ্ঞ চিকিৎসকের সেবা পায়নি। প্রসবের সময় শিশুর মাথা আটকে গেলেও তাকে চুপ করে শুয়ে থাকতে বলা হয়। এভাবে সে তিনদিন ছিল। এক পর্যায়ে তাকে সিজারের জন্য পরামর্শ দেয়া হয়। সঙ্গে সঙ্গে একজন ডাক্তারেও খোঁজ মিলে, যিনি সিজার করানোর জন্য রাজি হয়েছিলেন। দেশটির উত্তরের কানো রাজ্য থেকে সালাহু বিবিসিকে বলেন, ‘আল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমার কোনো শক্তি অবশিষ্ট ছিল না।’ সালাহু ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও তার শিশুটি বাঁচেনি। দীর্ঘ ১১ বছর পর সে আরও কয়েকবার ওই হাসপাতালে সন্তান জন্ম দেয়ার জন্য গিয়েছিলেন। তবে তিনি সেখানে মৃত্যুর আশঙ্কা নিয়েই গিয়েছিলেন। তিনি বলেন, আমি জানতাম (প্রতিবারই) জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকতে হয়েছে। ফলে আর ভয় পেতাম না। সালাহুর অভিজ্ঞতা অপ্রত্যাশিত কিছু নয়। কারণ নাইজেরিয়া হলো সন্তান জন্মদানের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৩ সালে দেশটিতে সন্তান প্রসব করতে গিয়ে প্রতি ১০০ জন নারীর মধ্যে একজন নারী সঙ্গে সঙ্গে অথবা কয়েক দিনের মধ্যেই মারা যায়। পরিসংখ্যানে আরও বলা হয়েছে, সন্তান জম্ম দিতে গিয়ে ওই বছর বিশ্বব্যাপী যত নারীর মৃত্যু হয়েছে তার ২৯ শতাংশ ছিল নাইজেরিয়াতে। দেশটিতে প্রতি বছর অন্তত ৭৫ হাজার নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। যার অর্থ দাঁড়ায় প্রতি সাত মিনিটে একজন করে মরে যাচ্ছে। জাতিসংঘের শিশু বিষয় সংস্থা ইউনিসেফের নাইজেরিয়ান অফিসের কর্মকর্তা মার্টিন ডলস্টেন বলেন, মাতৃ মৃত্যুর হার নাইজেরিয়াতে অনেক বেশি। একাধিক কারণে এমনটি ঘটে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক
সারাদিন ঘুরিয়ে রাতে শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা, সৎ বাবা আটক

বাইসাইকেলে সারা দিন ঘুরিয়ে বেড়ানোর পর রাতে পুকুরে ফেলে দেয় সৎ বাবা। এ সময় এক পথচারী শিশুটির চিৎকার শুনে পুকুর Read more

টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৫)

ইংল্যান্ড–ভারত ওভাল টেস্টের তৃতীয় দিন আজ। এছাড়াও ২য় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। একনজরে দেখে নিন টিভিতে আজকের Read more

লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প
লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প

সিআইএ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও বিদেশি সরকারকে সহায়তা করেছে— কখনো প্যারামিলিটারি অভিযানের মাধ্যমে; আবার কখনো প্রশিক্ষণ, পরিকল্পনা ও প্রযুক্তিগত সহায়তার Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার Read more

নিখোঁজের চারদিন পর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের চারদিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

অফিসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ জেসমিন আক্তার (২৮)। নিখোঁজের চারদিন পর জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার একটি স্টিল ব্রিজের নিচ Read more

আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। তাকে ম্যাচ ফি’র ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন