ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে তার পরিকল্পিত সফর বাতিল করেছেন। সোমবার (২৩ জুন) প্রধানমন্ত্রীর না থাকার বিষয়টি জানিয়েছে জাপানের বিভিন্ন গণমাধ্যম। খবর আনাদোলুরঅস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডের পাশাপাশি সাম্প্রতিক ন্যাটো শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত এশিয়ার চারটি প্রশান্ত মহাসাগরীয় দেশের মধ্যে ইশিবা হলেন দ্বিতীয় নেতা যিনি যোগদান থেকে সরে এসেছেন।জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় “বিভিন্ন পরিস্থিতি” উল্লেখ করে ইশিবার সম্মেলন প্রত্যাহারের ঘোষণার তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রীর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া সম্মেলনে টোকিওর প্রতিনিধিত্ব করবেন।এর আগে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংও শীর্ষ সম্মেলনে যোগদান না করার সিদ্ধান্ত নেন। তার জায়গায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সুং-ল্যাককে পাঠিয়েছেন তিনি।ন্যাটো নেতাদের মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে দুই দিনের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ইঙ্গিত দিয়েছেন যে তিনি যোগ দেবেন না।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী
কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বাতানবাড়ি মহল্লায় একটি সাততলা ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে Read more

জকসু নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ছাত্রলীগ
জকসু নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য প্রার্থী হতে পারবে না। ফলে নিষিদ্ধ ছাত্রলীগসহ সরকার Read more

রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )
রিয়াল-লিভারপুল ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর )

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার) রিয়াল মাদ্রিদ ও লিভারপুল এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে। একইদিন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে Read more

বরিশালে আবাসিক হোটেল থেকে পাঁচ মাদক ব্যবসায়ী আটক
বরিশালে আবাসিক হোটেল থেকে পাঁচ মাদক ব্যবসায়ী আটক

বরিশালে আবাসিক হোটেল সী প্যালেস থেকে ১৫০ পিচ ইয়াবা সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেন বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন