অভিযানে সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৩ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে সাংবাদিকদের এ তথ্য জানান। আটক ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা মোঃ সোহেল হোসেন মিঠু (৩৭)। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুন) সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাঁড়াশি অভিযান পরিচালনা করে শরীফ বাহিনীর অন্যতম সহযোগী সোহেল হোসেন মিঠুকে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়। সোহেল হোসেন মিঠুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের এধরনের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন। বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(২১ মার্চ) বিকালে Read more

জাকসুর ভোট গণনা আপাতত বন্ধ
জাকসুর ভোট গণনা আপাতত বন্ধ

জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে চলছে রির্টানিং Read more

জীবননগরে কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু
জীবননগরে কীটনাশক পান করে গৃহবধূর মৃত্যু

জীবননগরে কীটনাশক পান করার ১২ দিন পর রিনি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রিনি খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া Read more

লোহাগাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
লোহাগাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার(১৬ মার্চ ) সকালে সরেজমিনে Read more

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন