ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণকে ‘উসকানিমূলক’ ও ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে এ কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র দফতর।বিবৃতিতে বলা হয়, যখন আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চেষ্টা চালাচ্ছে, তখন এই ভাষণ মিথ্যাচার, রাজনৈতিক সুবিধাবাদ ও আন্তর্জাতিক আইনের প্রতি সুস্পষ্ট অবজ্ঞার বার্তা দেয়। এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক উত্তেজনা বাড়াতে পারে।এতে বলা হয়, এই যুদ্ধবিরতি বেশ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের সহায়তায় সম্ভব হয়েছে, যারা শান্তিপূর্ণ বার্তা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ‘মরিয়া ও হতাশ’ হয়ে পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছে বলাটা মিথ্যাচার। পেহেলগামের হামলার ঘটনায় যথাযথ প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে। যার উদ্দেশ্য হলো সামরিক আগ্রাসনের জন্য অজুহাত তৈরি করা, অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য সাধন, জম্মু-কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রদায়িক উত্তেজনা থেকে দৃষ্টি ঘুরিয়ে আনা।বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যা সমাধানে জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতাকে আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করি।এতে বলা হয়– আমরা আশা করি, ভারত আঞ্চলিক স্থিতিশীলতা ও জনগণের মঙ্গলকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল আচরণ করবে। ভারত যদি ভবিষ্যতে আগ্রাসন দেখায়, তবে তার জবাব দেবে বলেও জানায় পাকিস্তান।উল্লেখ্য, সোমবার (১২ মে) রাতে যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে। এ সময়ে ‘সন্ত্রাসবাদীদের’ প্রতি পাকিস্তানের আচরণ লক্ষ করা হবে। ‘সন্ত্রাসবাদে’ পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না। ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ও সহ্য করা হবে না। সন্ত্রাসবাদ আর আলোচনা একসঙ্গে চলতে পারে না।এর আগে, গত শনিবার (৯ মে) পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা ঘিরে দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক
তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, ফার্মগেটে যান চলাচল স্বাভাবিক

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুতে দোষীদের বিচারের দাবিতে দিনব্যাপী সড়ক অবরোধ করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের আশ্বাসে Read more

ঈদুল আজহা কবে, জানা যাবে কাল
ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

আসন্ন ঈদুল আজহা কবে, তা আগামীকাল বুধবার জানা যাবে। এদিন সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের পবিত্র জিলহজ Read more

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা

আগামী ৮ মে শুরু হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা; চলবে ১৯ মে পর্যন্ত। সরকারি প্রথম শ্রেণির চাকরির প্রবেশদ্বার বলে Read more

বিএনপি, জামায়াত, এনসিপির দৌড়ঝাঁপ, জোটের নানা হিসাব
বিএনপি, জামায়াত, এনসিপির  দৌড়ঝাঁপ, জোটের নানা হিসাব

বাংলাদেশে নির্বাচন কবে হবে, এখনো সে ব্যাপারে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে। দৃশ্যমান হচ্ছে, Read more

লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি
লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব, প্রকৌশলীকে জামায়াত নেতার হুমকি

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর Read more

আফ্রিকার প্রথম নোবেলজয়ীর ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন
আফ্রিকার প্রথম নোবেলজয়ীর ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

আফ্রিকার প্রথম নোবেল বিজয়ী নাইজেরিয়ার প্রখ্যাত লেখক, নাট্যকার ওলে সোইয়িংকার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৬ সালে আফ্রিকার প্রথম ব্যক্তি হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন