সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রিয়পাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পারফরম্যান্স যেমনই হোক সমালোচনা তার পিঁছু ছাড়ে না। অনেক ক্রিকেট ভক্তই তাকে ‘লর্ড শান্ত’ বলে আখ্যায়িত করেছে। তবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনাক হাবিবুল বাশারের আশা দু–এক ম্যাচ খারাপ করলেই নাজমুলকে নিয়ে আর ট্রল হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ গল টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮, পরের ইনিংসে অপরাজিত ১২৫। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটসম্যান হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরির এ কীর্তি গড়েছেন নাজমুল। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর যে আবারও তাকে সমালোচনার মুখোমুখি হতে হবে না তা কে বলতে পারে। আবারও হয়তো দুই-তিন ইনিংস খারাপ পারফরমেন্স করলে তাকে ট্রলের শিকার হতে হবে।তবে পরবর্তীতে দু-এক ইনিংসে খারাপ ফর্ম থাকলে নাজমুলের সমালোচনা হবে না বলে আশা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।রোববার (২২ জুন) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আশা ব্যক্ত করেছেন হাবিবুল বাশার। তিনি বলেছেন, ‘আশা করছি, পরের দু-একটা ম্যাচে রান না করলে শান্তকে (নাজমুল) নিয়ে কথা শুরু হবে না। সব সংস্করণেই আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শান্ত। ওর এমন ব্যাটিংয়ে আমি বিস্মিত না, এটাই আসলে ওর আসল রূপ। এমন ব্যাটিং করার সামর্থ্য ওর আছে।’বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়কের মতে নাজমুলের ব্যাটিংয়ে এত দিন সমালোচনার চাপ দেখেছেন তিনি। তার ভাষ্য, ‘আমরাই মাঝেমধ্যে ওকে চাপে ফেলে দিই। ক্রমাগত ট্রল বা সমালোচনা হলে খেলোয়াড়দের ওপর চাপ পড়ে। এড়িয়ে যাওয়ার কথা বললেও এটা সহজ হয় না। আর এই প্রভাব ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে পড়ছিল। ওর ব্যাটিং দেখে আমার কাছের এটা মনে হয়েছে। তবে ভালো খবর হচ্ছে, ও ভালোভাবে ফিরে এসেছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁসেও উচ্ছ্বসিত ভক্তরা
অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁসেও উচ্ছ্বসিত ভক্তরা

রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সম্প্রতি কাজাখস্তানে Read more

আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে আগামীকাল কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ Read more

ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার
ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, দেশটির পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। তিনি জোর দিয়ে বলেন, ইরানে Read more

কুলিয়ারচরে পা পিছলে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু
কুলিয়ারচরে পা পিছলে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পা পিছলে পুকুরে পড়ে জুমেলা খাতুন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।সোমবার (৩ নভেম্বর) বিকেলে কুলিয়ারচর বাজার থেকে Read more

রিয়ালে আলোনসো অধ্যায়ের সমাপ্তি, নতুন কোচ হচ্ছেন যিনি
রিয়ালে আলোনসো অধ্যায়ের সমাপ্তি, নতুন কোচ হচ্ছেন যিনি

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর রিয়াল মাদ্রিদ তাদের কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দিলো। দায়িত্ব নেয়ার মাত্র Read more

পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা
পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন