কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরাফাতুল ইসলাম ওরফে বাদল (১৭) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।রোববার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আরাফাতুল ইসলাম জামছড়ি গ্রামের বাসিন্দা খুইল্লা মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামছড়ি সাপমারা ঝিরি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাই পণ্য আনতে গিয়েছিল চোরাকারবারিদের একটি দল। এ সময় শূন্যরেখায় পাতা একটি ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণে আরাফাতের বাম পায়ের নিচের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। চোরাই পণ্য আনতে গিয়ে সীমান্ত এলাকায় পাতা মাইন বিস্ফোরণে ওই যুবক গুরুতর আহত হয়েছেন।’নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২০ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে: ড. ইউনূস
পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে: ড. ইউনূস

আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে; যেটি জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত Read more

স্বর্ণসহ হাবিপ্রবি কারাতে দলের ১৭ টি পদক জয়
স্বর্ণসহ হাবিপ্রবি কারাতে দলের ১৭ টি পদক জয়

রংপুর বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশিপের ৪র্থ আসরে অংশ নিয়ে ২ টি স্বর্ণসহ মোট ১৭ টি পদক জিতেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান Read more

ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড
ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন আলোচিত শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে Read more

খাবারের অনিয়মে যেসব শারীরিক সমস্যা হতে পারে
খাবারের অনিয়মে যেসব শারীরিক সমস্যা হতে পারে

কর্মব্যস্ততার কারণে অনেকেরই সময়মত খাবার খাওয়া হয় না। দেখা যায়, সকালের নাশতা খেতে খেতে প্রায় দুপুর হয়ে যায়। এ কারণে Read more

জাকসু নির্বাচনে ঝুঁকির আশঙ্কা নেই: পুলিশ সুপার
জাকসু নির্বাচনে ঝুঁকির আশঙ্কা নেই: পুলিশ সুপার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে ঝুঁকির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন