বাঁশখালীতে বিএনপি নেতার সহযোগিতায় ছরওয়ার আলম নামের এক দিনমজুরের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। দখল করা জায়গায় বর্তমানে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা। এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী ছরওয়ার আলম।অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের মৃত আবদুছ ছত্তার মিয়ার ছেলে মো. ছরওয়ার আলম একই এলাকার মৃত মাস্টার গোলাম রহমানের ছেলে করিম উল্লাহর কাছ থেকে ভূমি বিক্রয় রশিদ মূলে পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের লট চাঁদপুর মৌজায় ৩০ শতক জমি কিনেন। জায়গাটি কেনার সময় সেখানে প্রায় ২ হাজার বিভিন্ন প্রজাতির গাছ সৃজন করা ছিল।অপরদিকে, ভুক্তভোগী ছরওয়ার আলম পুকুরিয়া থেকে ১০ কিলোমিটার দূরবর্তী বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা হওয়ায় ক্রয়কৃত জায়গায় আধিপত্য বিস্তারের চেষ্টা করেন পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর পুরান ঘাট এলাকার মৃত নজির আহমদের ছেলে মোহাম্মদ ইছহাক ও মোহাম্মদ ইউনুছ। ২০২৩ সালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় ছরওয়ার আলমের ক্রয়কৃত জায়গা থেকে প্রায় ২ হাজার গাছ কর্তন করে লুটপাট চালায় ইউনুছ ও ইউসুফ। এ ঘটনায় ভুক্তভোগী ছরওয়ার বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। উক্ত মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।এ বিষয়ে ভুক্তভোগী ছরওয়ার আলম বলেন, ‘গত ১৬ এপ্রিল আমার খরিদকৃত জায়গায় চারিদিকে খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া দিয়ে দেয়। এমন অবস্থায় আমি স্থানীয় লোকজন নিয়ে গেলে ইছহাক ও ইউনুস আমাকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাড়া করে। আমি ১০ কিলোমিটার দূরের বাসিন্দা হওয়ায় এখানে আমার কোনো ক্ষমতা কাজে আসছে না।’তিনি আরও বলেন, ‘জায়গাটি বিএনপি নেতা ও স্থানীয় চেয়ারম্যান আসহাব উদ্দিনের বাড়ি থেকে ২০০ গজ দূরে। সন্ত্রাসী ইউনুস ও ইছহাক চেয়ারম্যানের সহযোগিতায় আমার জায়গা জবর দখল করেছে। এখন ওই জায়গায় ইটের স্তুপ করে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা। আমি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টির সমাধান চাইলেও তিনি কোনো কথা শুনছেন না। জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করার পর পুলিশ এসে সরজমিন পরিদর্শন করে গেছে। কিন্তু ওরা কারও কথা শুনছে না।’অভিযোগ প্রসঙ্গে জানার জন্য মোহাম্মদ ইছহাককে ফোন করা হলে তিনি গাড়িতে আছেন জানিয়ে কল কেটে দেন। পরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। কোনো ছরওয়ারকে আমি চিনি না।’ কিছুক্ষণ পর আমতা আমতা করে আসহাব উদ্দিন বলেন, ‘জায়গা জায়গা করলে হবে? ওখানে ছরওয়ারের জায়গা নেই। এগুলো ইছহাকদের জায়গা।’বাঁশখালী থানার উপপরিদর্শক রুবেল চন্দ্র সিংহ বলেন, ‘ছরওয়ার আলমের অভিযোগ পেয়ে বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষকে ডেকেছি। কিন্তু ইছহাক ও ইউনুস আমাদের বৈঠকে সাড়া দিচ্ছে না। এখন অভিযোগের ভিত্তিতে তো তাদেরকে গ্রেপ্তার করতে পারছি না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস
সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১৪ মে) একদিনের এই Read more

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল
চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল

দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন Read more

হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ইবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর পরই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ Read more

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা
দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে ৭ নম্বর ফে‌রিঘাট‌টি বন্ধ Read more

ভালো খেলেনি আর্জেন্টিনা, স্বীকার করতেই হবে: স্কালোনি
ভালো খেলেনি আর্জেন্টিনা, স্বীকার করতেই হবে: স্কালোনি

বিশ্বকাপের আগে নিজেদের শেষবার ঝালিয়ে নেওয়ার শুরুতে হতাশ হতে হয়েছে আর্জেন্টিনাকে। ফিফা র‌্যাংকিংয়ের ১১২ ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে জয় Read more

খবর প্রকাশের পর নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং
খবর প্রকাশের পর  নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন বয়ে যাওয়া যুমনা নদীর ভাঙনের নিউজ সময়ের কন্ঠস্বর  সহ বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন