ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের স্পষ্ট ও উসকানিমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার যে স্বাভাবিক অধিকার ইরানের রয়েছে, পাকিস্তান সেই অধিকারকে পূর্ণ সমর্থন করে।’রবিববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাদ্যম দ্য ডন।তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত অধিবেশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম সদস্য রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানাচ্ছি এবং ইসরাইলের অন্যায়, অবৈধ ও ভিত্তিহীন আগ্রাসনের কঠোরতম ভাষায় নিন্দা জানাই। বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানিতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’তিনি বলেন, ‘ইসরাইল যখন হামলা চালায়, তখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানে তাদের নিরীক্ষণ কার্যক্রম চালাচ্ছিল। এই হামলার মাধ্যমে ইসরাইল আন্তর্জাতিক আইন, আইএইএর সংবিধি এবং একাধিক আইএইএ প্রস্তাবনা লঙ্ঘন করেছে।’ইসহাক দার সতর্ক করে আরও বলেন, ‘এই হামলাগুলো এক বিপজ্জনক নজির স্থাপন করছে এবং গোটা অঞ্চল তথা বিশ্বের জনগণের নিরাপত্তার জন্য গভীর হুমকি তৈরি করছে।’পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে শুধু একাত্মতা জানানো নয়, বরং আন্তর্জাতিক সমাজের উচিত ইসরাইলকে জবাবদিহির আওতায় আনা, যেন এই ধরনের বেপরোয়া আগ্রাসন ভবিষ্যতে বৈশ্বিক শান্তিকে বিপন্ন করতে না পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে যুবকের মরদেহ উদ্ধার
ধামইরহাটে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় গলায় ফাঁশ দিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল কানাডা

প্রথম দল হিসেবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তারা বাহামাসকে ৭ উইকেটে Read more

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত, আহত ১০
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত, আহত ১০

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলে বাসের চালক রফিকুল সিকদার নিহত ও ১০ জন যাত্রী Read more

ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা
ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

ইসরাইলকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।মঙ্গলবার (০৫ আগস্ট) ইয়েমেনের হুথিদের ছোড়া Read more

ঈদের ছুটি শেষে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ
ঈদের ছুটি শেষে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ

কোরবানির ঈদের ছুটি শেষে আবার কর্মব্যস্ত জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। পটুয়াখালী, বরগুনা ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন