টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক সুজন খান (৪৮) নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক সুজন খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে।গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান রাত তিনটার দিকে মহাসড়কের মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে থেমে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানটি ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ ধুমড়ে মুছড়ে গিয়ে চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মহাসড়কে যানচলাচল বিঘ্নিত হলে যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে মহাসড়ক থেকে বিকল যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।নিহত চালকের লাশ কুমুদিনী হাসপাতাল মর্গে রয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এসআই আনিছুর রহমান জানিয়েছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে গিয়াস উদ্দিন (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় চকরিয়া পৌর শহরের Read more

ঢাকায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর চালু
ঢাকায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর চালু

সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হয়েছে। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর Read more

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান Read more

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের

ইরানের পরে এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতারা।মধ্য-বাম ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত Read more

এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ
এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম Read more

চোখের নীরব ঘাতক গ্লুকোমা
চোখের নীরব ঘাতক গ্লুকোমা

চোখের রোগগুলোর মধ্যে গ্লুকোমা খুবই মারাত্মক। সময়মত চিকিৎসা না করালে বড় বিপদ হতে পারে। চোখের উচ্চচাপই এ রোগের মূল কারণ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন