বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়  সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গা যুবকের নাম মোঃ শহিদ (১৯)।সে কক্সবাজারের উখিয়ার এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-বি ৭৪ এর বাসিন্দা হোসেন আহমদের ছেলে।শনিবার (২১ জুন) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বিজিবি সূত্র বিষয় টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মো. শহিদ ব্যাগ কাঁধে করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছেএসময় তিনি আরো বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূল সহ যাবতীয় অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে Read more

১৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

যশোরে শিশুকে যৌন নিপীড়ন, আ’লীগ নেতা গ্রেফতার
যশোরে শিশুকে যৌন নিপীড়ন, আ’লীগ নেতা গ্রেফতার

যশোরের মণিরামপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামী লীগের নেতা বাবর আলী ওরফে বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ Read more

জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী
জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতির কথা। সাধারণ জনগণ কি বলতে পারে এটা Read more

পাথরঘাটায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পাথরঘাটায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সাধারন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন