বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩ শ আসনে নয়, প্রয়োজন হলে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত আছে বিএনপি। এতে বিন্দু পরিমান বিএনপির কষ্ট হবে না। শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এই দলের জন্য অসংখ্যক নেতাকর্মী জীবন দিয়েছে। বছরের পর বছর এলাকাছাড়া। কেউ আবার কারাবরণ করেছে। কেউ কেউ চাকুরিছাড়া হয়েছে, কিন্তু তারা কেউই এই দলকে ছাড়ে নাই। দলকে ভালবেসে ১৭ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, থানা, জেলা সবখানেই বিএনপির অসংখ্য নেতাকর্মী রয়েছে। এসব নেতাকর্মী আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেয়ার দাবিদার। কিন্তু তাদের মধ্যে যারা সৎ ও যোগ্য, যারা মানুষের কল্যানে কাজ করবে, তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে কেন্দ্রীয় বিএনপি।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুুন আক্তারসহ অনেকেই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বিরালদহ Read more

ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় বাড়ীর ছাঁদে ধান শুকাতে গিয়ে নাসিমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  নাসিমা খাতুন দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর Read more

ভারতে বিশ্বকাপ, তাই নাম প্রত্যাহার করল পাকিস্তান
ভারতে বিশ্বকাপ, তাই নাম প্রত্যাহার করল পাকিস্তান

ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সদ্য সমাপ্ত এশিয়া কাপে যার রেশ দেখেছে পুরো বিশ্ব। এছাড়া ভারতে Read more

একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী
একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই Read more

আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক
আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান : জাতিসংঘে ইরাক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি বলেছেন, এ বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা Read more

বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন