রাজধানীর মিরপুরে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এর আগে শুক্রবার (২০ জুন) বিকাল সোয়া চারটার দিকে মিরপুর মডেল থানাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড থেকে তাদেরকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ শুক্কর (১৯), জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)। মিরপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ জুন) জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশ এলাকায় অবস্থান করছে বলে খবর পায় পুলিশ।  এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীদের অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান। তিনি জানান,তাদের কাছ থেকে দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন ও একটি চেইন স্প্রোকেট উদ্ধার করা হয়েছে।এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।ওসি আরও জানান, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের  গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
বরগুনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বরগুনার বামনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. বেলায়েত হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের Read more

মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা
মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবুল রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার Read more

বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ
বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ

বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন নদ-নদীতে এবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে পাঙ্গাসের পোনা শিকার। অসাধু জেলেরা নির্বিচারে এসব পোনা শিকার Read more

এবার পেট্রোল রপ্তানি বন্ধ করলো রাশিয়া
এবার পেট্রোল রপ্তানি বন্ধ করলো রাশিয়া

ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই এবার ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ Read more

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটেলার) এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।গাজায় নতুন সামরিক অভিযান না বন্ধ Read more

সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ
সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, বকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন