অন্তর্বর্তী সরকার কিছু ভালো কাজ করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন,অন্তর্বর্তী সরকার অনেক কাজ করছে। আমরা সবাই এক জোট হয়ে সাহায্য করব এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ বাস্তবায়ন হবে।ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে দিয়েছে। এগুলো সংস্কার করতে হবে।সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়ে যাওয়া প্রসঙ্গে ফখরুল বলেন, সুইস ব্যাংকে রেকর্ড পরিমাণ অর্থ জমা হওয়ার খবর পড়ে মনটা খুব খারাপ হয়েছে। ফ্যাসিস্টরা সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে।মির্জা ফখরুল বলেন, সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, যা দেখে মন খারাপ হয়েছে। ফ্যাসিস্ট আমলে ২০২৪ সালে টাকা পাচার হয়েছে। কি পরিমাণ টাকা তারা লুট করেছে তা প্রমাণ হয়ে গেছে। ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্র– সব ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে ঠিক যায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আশা জাগিয়েছেন তারা।লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশা দেখছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, গত ১০ মাসে যেসব ঘটনা ঘটেছে, তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি, যখন ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে দুপক্ষই। এতে আশার আলো দেখা দিয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা প্রকাশ করছি।এ সময় তিনি ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে ফখরুল বলেন, এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোণায় রেলের ১৩ স্টেশনের মধ্যে পুরোপুরি বন্ধ ৫টি
নেত্রকোণায় রেলের ১৩ স্টেশনের মধ্যে পুরোপুরি বন্ধ ৫টি

নানা অব্যবস্থাপনায় চলছে নেত্রকোণার রেলস্টেশনগুলো। কোন স্টেশনে নেই মাস্টার, কোনটিতে নেই বুকিং সহকারী, আবার কোনটিতে একেবারে ট্রেন থামেই না। ফলে Read more

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাংলাদেশী
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাংলাদেশী

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় তার দুই Read more

নিরাপত্তায় নতুন উদ্যোগ: ঢাবিতে স্ট্রাইকিং ফোর্স ও নিয়মিত তল্লাশি
নিরাপত্তায় নতুন উদ্যোগ: ঢাবিতে স্ট্রাইকিং ফোর্স ও নিয়মিত তল্লাশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবন থেকে ককটেল উদ্ধারের ঘটনার Read more

‘জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়’
‘জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়’

জাতীয় নির্বাচন সামনে রেখে জুলাই সনদ ঘিরে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃত্বে তিনটি জোট গঠনের চেষ্টা চলছে, যারা একই সাথে Read more

ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ
ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশা এবং ডুবো চরের কারণে বরিশাল থেকে ঢাকাগামী চারটি লঞ্চ ও অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চের যাত্রা বাতিল করেছে বরিশাল Read more

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন