জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদক প্রস্তুতকারক একটি কারখানায় অভিযান চালিয়ে ২শ ৪৯ লিটার দেশীয় চোলাই মদসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত ৯টার দিকে আক্কেলপুর রেল স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে রাজু মন্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)।অভিযানকালে ২শ ৪৯ লিটার চোলাই মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।দীর্ঘদিন ধরেই লাইসেন্সবিহীন মাদকসেবনকারীদের নিকটে বিক্রি ও সরবরাহ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী জানান, যাদের লাইসেন্স ছিল না তাদের কাছেও মাদক বিক্রি করা হতো। এছাড়াও স্কুলের ছেলেদের কাছে মাদক বিক্রি করা হতো। এমন অভিযান  অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় শিশু নির্যাতন মামলায় ইউপি সদস্যসহ দুইজন কারাগারে
গলাচিপায় শিশু নির্যাতন মামলায় ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাসান সরদার (৫৫) ও তার সহযোগী হেলাল Read more

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি); গত বৃহস্পতিবারই (১০ এপ্রিল) জানা গিয়েছিল এ খবর। Read more

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩
কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩

কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জেরে সংঘর্ষে তিনজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। আহত হয়েছেন আরও ১৫-২০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দি‌কে উপজেলার Read more

হামাসের প্রত্যাখ্যানের পর থেমে গেল যুদ্ধবিরতির আলোচনা
হামাসের প্রত্যাখ্যানের পর থেমে গেল যুদ্ধবিরতির আলোচনা

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর ফলে কাতারের রাজধানী দোহায় চলমান Read more

গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত বেড়ে প্রায় ৬২ হাজার
গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত বেড়ে প্রায়  ৬২ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণের সন্ধানে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন