নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরিক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি জানা জানি হলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন নওগাঁ জেলা প্রশাসক। বৃহস্পতিবার(১৯ জুন) তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে মঙ্গলবার রাতে থানায় এ ঘটনাটি ঘটেছে। প্রশ্নপত্র চুরির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।কয়েকটি ছবি থেকে দেখা গেছে, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাংকের মধ্যে। যার দুটি তালা উধাও করা হয়েছে। এতে রাখা ইসলামের ইতিহাস এক সেট প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন ভাবে।এবিষয়ে থানা পুলিশ জানান, গত ২৪ এপ্রিল রাতে উপজেলার বড়থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হয়। এই মামলার আসামি বংশিবাটি এলাকার সাগর হোসেন (৩০) কে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখলে হাতে হাতকড়া থাকাকালীন সময়ে সে ট্র্যাংকে থাকা প্রশ্নপত্র গুলো বের করেন। তবে কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে অথবা প্রশ্নপত্র চুরির কোন তথ্য সাংবাদিকদের দিতে পারেনি ওসি আবদুল মালেক।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় দুর্গাপূজায় হারিয়ে যাচ্ছে মাটির খেলনাপাতি
শার্শায় দুর্গাপূজায় হারিয়ে যাচ্ছে মাটির খেলনাপাতি

বাংলার গ্রামীণ ঐতিহ্যের অমূল্য অংশ হিসেবে পরিচিত মাটির খেলনা। একসময় দুর্গাপূজায় শিশুদের প্রিয় উপহার ছিল এটি। বিগত কয়েক দশক আগেও Read more

অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের মানুষ ভালো সমাধান মনে করছে: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের মানুষ ভালো সমাধান মনে করছে: ড. ইউনূস

বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দেশের জনগণের জন্য ভালো সমাধান। দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে Read more

‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’
‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’

দেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে।  সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি Read more

এবার ইরানের পর পরবর্তী টার্গেট কোন দেশ জানালেন ট্রাম্প
এবার ইরানের পর পরবর্তী টার্গেট কোন দেশ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পর কিউবা হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য। শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবে অনুষ্ঠিত একটি Read more

পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় অভিমান করে মো: হৃদয় (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন