মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পর কিউবা হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য। শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরবে অনুষ্ঠিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সাম্প্রতিক ভেনেজুয়েলা ও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে এ কথা জানান ট্রাম্প।এ সময় তিনি বলেন, ‘আমি এই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছি। আমি বলেছিলাম, এটি কখনও ব্যবহার করতে হবে না। কিন্তু কখনও কখনও ব্যবহার করতেই হয়। এরপর আসছে কিউবা।’ তবে বক্তব্যের পরপরই তিনি বিষয়টি হালকা করার চেষ্টা করে বলেন, ‘ধরুন আমি এটা বলিনি। দয়া করে, মিডিয়া এই বক্তব্যটিকে উপেক্ষা করুন।’ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে পৌঁছেছে, ঠিক এমন পরিস্থিতিতে কিউবাকে নিয়ে এ ধরনের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, কিউবা আগে থেকেই সম্ভাব্য মার্কিন সামরিক আগ্রাসনের আশঙ্কা করছে।দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কোসিও গেল রোববার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের সামরিক বাহিনী সবসময় প্রস্তুত থাকে এবং এই মুহূর্তে সম্ভাব্য মার্কিন সামরিক আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্বে যা ঘটছে, তা বিবেচনায় না নিলে আমরা নির্বোধের মতো কাজ করব।’সূত্র: টিআরটি ওয়ার্ল্ডএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত
কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।  রবিবার (১২ মে) রাত সাড়ে Read more

সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অটাম ২০২৫ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’
সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অটাম ২০২৫ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’

সুইডেনের স্কোগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর আয়োজন ‘অটাম ২০২৫ টুর্নামেন্ট’। আগামী রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা Read more

বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বরগুনা পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ৩টার পরে পাথরঘাটা বলেশ্বর Read more

বিদ্যালয়ের কর্দমাক্ত মাঠে হাঁসের রাজত্ব, শিক্ষার্থীদের দূর্ভোগ চরমে
বিদ্যালয়ের কর্দমাক্ত মাঠে হাঁসের রাজত্ব, শিক্ষার্থীদের দূর্ভোগ চরমে

ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় Read more

বয়োবৃদ্ধকে আটক করে বিপাকে পুলিশ, করতে হচ্ছে হার্টের চিকিৎসা
বয়োবৃদ্ধকে আটক করে বিপাকে পুলিশ, করতে হচ্ছে হার্টের চিকিৎসা

জামালপুরের ইসলামপুরে জামির উদ্দিন নামে বয়োবৃদ্ধ রোগাক্রান্ত এক ব্যাক্তিকে আটক করে বিপাকে পড়েছে পুলিশ। তিনি সাবেক ইউপি মেম্বার। বর্তমানে গুরুত্বর Read more

ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

আফগানিস্তানে শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন