গল টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। এতে ১০ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে টাইগাররা।শুক্রবার (২০ জুন) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৬৮ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলংকা। দিনের শুরুর ঘন্টায় দারুণ ২টি ক্যাচ নিয়ে শ্রীলংকাকে চাপে ফেলেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস। লংকানদের দলীয় ৩৭৭ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভার উইকেট তুলে নিয়েছেন নাঈম হাসান।নাঈমের করা বলটা লেগ স্ট্যাম্পে পরে বেরিয়ে যাচ্ছিল। ধনঞ্জয়া তাতে ব্যাট চালাতে গেলে বলে-ব্যাটে করতে পারেননি। বল তার ব্যাটের কানায় লেগে বেরিয়ে যায়। লিটন দাস দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন ৩৬ বলে ১৯ রান করা সিলভাকে। খানিক বাদে কুশল মেন্ডিসকে ফিরিয়েছে বাংলাদেশ।সেখানেও লিটনের বড় অবদান। পেসার হাসান মাহমুদের লেগ স্ট্যাম্পের বাইরে পরা বলটি বেরিয়েই যাচ্ছিল। কুশাল মেন্ডিস কী যেন মনে করে ব্যাট চালাতে গেলেন। বল  তার ব্যাটের কানায় লেগে আরও অনেকটা দূর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। লিটন দাস ঝাঁপিয়ে পরে ক্যাচ তালুবন্দি করেছেন।তবে পরপর দুই উইকেট হারানো শ্রীলংকা এরপর আবারও ঘুরে দাঁড়ায়। মিলনে রত্নানায়েকেকে নিয়ে এরপর আবারও একটা বড় জুটি গড়েছেন কামিন্ডু মেন্ডিস। তবে লাঞ্চ বিরতির পর নাঈম হাসানের স্পিনের সামনে দাঁড়াতে পারেনি শ্রীলংকা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধুমাসের সায়াহ্নে হৃদয় আলফাডাঙ্গা সংগঠনের ‘ফল উৎসব’
মধুমাসের সায়াহ্নে হৃদয় আলফাডাঙ্গা সংগঠনের ‘ফল উৎসব’

বাংলা সনের প্রথম দুইমাস বৈশাখ-জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল। এসময় প্রকৃতির বরপ্রাপ্ত বাংলাদেশ মিষ্টি ফলফলাদিতে ভরে উঠে বলে একে 'মধুমাস' বলেও অভিহিত Read more

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।আজ রবিবার Read more

২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা

তীব্র সমালোচনার মুখে অবশেষে ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের দাম কমিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতিটি Read more

মুক্তিপণ দিয়ে জলদস্যুদের হাত থেকে ৪ জেলের মুক্তি
মুক্তিপণ দিয়ে জলদস্যুদের হাত থেকে ৪ জেলের মুক্তি

মুক্তিপণের বিনিময়ে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার চার জেলে। এতে তাদের পরিবার-পরিজনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে।মঙ্গলবার Read more

দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৫ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন