ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে তেহরানে দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। শুক্রবার (২০ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি জানায়, অস্ট্রেলিয়া সরকার ইরানের চলমান নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশ দিয়েছে।অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেন, “অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এখনই ইরান ছাড়লেও, তিনি ওই অঞ্চলে থাকবেন যাতে সংকট পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া যায়।”তিনি বলেন, “আমরা ইরান ছাড়তে আগ্রহী অস্ট্রেলীয় নাগরিকদের সহযোগিতা করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছি এবং আমাদের অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।”পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) কনস্যুলার সেবা দেওয়ার জন্য আজারবাইজান ও এর সীমান্ত চৌকিতে কনস্যুলার কর্মী মোতায়েন করবে, যাতে ইরান থেকে বেরিয়ে আসা অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তা করা যায়।প্রসঙ্গত, ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষের মধ্যে ইরানে বিদেশি কূটনীতিক ও নাগরিকদের ঝুঁকি অনেক বেড়ে গেছে। এর আগেও বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্টেডফাস্টের সেবায় বিপাকে উদ্যোক্তারা, ক্ষতিপূরণ চেয়ে ক্ষোভ
স্টেডফাস্টের সেবায় বিপাকে উদ্যোক্তারা, ক্ষতিপূরণ চেয়ে ক্ষোভ

বর্তমানে লেখাপড়ার পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার অনেক সাধারণ ছাত্র অনলাইনে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এসব জেলার Read more

মাদ্রাসায় এমপিও জালিয়াতি: বাবা-ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
মাদ্রাসায় এমপিও জালিয়াতি: বাবা-ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ দারুসসালাম নেসারিয়া আলিম মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমান ও Read more

ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার মেয়ে নাশিদা শাফিয়া Read more

বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২
বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২

চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত মোট ২২ দিনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত, ভূমিধস, Read more

ভোলার ১৪টি গ্রামে ঈদ আগামীকাল
ভোলার ১৪টি গ্রামে ঈদ আগামীকাল

প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ১৪টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। বৃহস্পতিবার (৫ Read more

কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান
কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। তারা বলেছে, এ হামলার সঙ্গে পাকিস্তান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন