পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ইন্দরকানী উপজেলার কলারন-সন্ন্যাসী বাগেরহাটের মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কের চন্ডিপুর মালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক।ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।‎জানা যায়, ভোর ৪টার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানীর কলারন-সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দুর্ভোগে রয়েছে কয়েক হাজার মানুষ। বর্তমানে সব যোগাযোগ বন্ধ রয়েছে।স্থানীয়রা জানান, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ীর এলাকার এ ব্রিজটি অনেকটা দুর্বল। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মােতায়েন করা হয়েছে।‎পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু
দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু

এবার ঈদুল ফিতরের বড় ছুটি পেয়েছেন পোশাক শ্রমিকরাও। ঈদের আগে কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন-বোনাস নিয়ে অসন্তোষ থাকলেও ঈদ কাটিয়ে ফিরেছেন Read more

ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ
ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ঈদ যাত্রায় দুর্ভোগ

প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ মার্চ Read more

আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)

২০২৬ আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। এই নিলামে বাংলাদেশিদের চোখ থাকবে টাইগার ক্রিকেটারদের দিকে। নিলামের সংক্ষিপ্ত তালিকায় Read more

ডাকসু নির্বাচন: আজ এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক
ডাকসু নির্বাচন: আজ এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার Read more

সাপাহারে আম মৌসমে যানজট কমাতে প্রশাসনের বিশেষ নির্দেশনা জারি
সাপাহারে আম মৌসমে যানজট কমাতে প্রশাসনের বিশেষ নির্দেশনা জারি

 নওগাঁর সাপাহারে আম মৌসমে দীর্ঘ কয়েক বছরের যানজট কমাতে উপজেলা প্রশাসন কর্তৃক সর্বসাধারনের জন্যে কড়া সতর্কবাতা ও বিশেষ নির্দেশনা জারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন