নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে জসিম (৩৭) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসীন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচড়াকান্দা (চড়পাড়া) গ্রামের আলী উসমানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক ছিলেন। পত্নীতলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে বৃষ্টি চলাকালীন সময়ে নজিপুর অভিমুখী আমের ক্যারেট নিয়ে খালি একটি পিকআপ এবং বদলগাছী অভিমুখী একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হন। এ ঘটনায় ভুটভুুটি চালক আহত হলে পত্নীতলা ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শাহ্ মো. এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স
বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে Read more

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট চলছে
প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট চলছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আজ (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট Read more

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ৩৫ ভর্তির অধিকাংশই শিশু
কক্সবাজারে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ৩৫ ভর্তির অধিকাংশই শিশু

কক্সবাজারে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে জনস্বাস্থ্য নিয়ে। জেলায় গত কয়েক দিনে অন্তত ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার
নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

নোয়াখালীর আলোচিত আওয়ামী লীগ নেতা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে Read more

পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার
পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরে আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া এখন আমাদের প্রধান অগ্রাধিকার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন