ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে চারটি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নিকট এসব মনোনয়নপত্র দাখিল করেন। সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, আবুল বাশার শেখ, আব্দুস সালাম শেখ, সৈয়দ মিজানুর রহমান ও মো. সিরাজুল হক সুজা। সাধারণ সম্পাদক পদে মো. ইস্রাফিল মোল্যা, মোস্তাফিজুর রহমান (রাসেল) ও সৈয়দ আরিফুজ্জামান (লিপু) মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. ইয়ার আলী ও মনিরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম দাউদ ও বায়েজিদ মোল্যা মনোনয়নপত্র দাখিল করেছেন। এবিষয়ে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. খোশবুর রহমান খোকন বলেন, ‘চারটি পদের বিপরীতে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২১ জুন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন বেলা ২টা পর্যন্ত এবং বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৬ জুন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। আগামী ১৯ জুলাই আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের কয়েকটি ওষুধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা এবং কোম্পানির দেওয়া ফ্রি স্যাম্পল ওষুধ বিক্রির Read more

সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দু’দেশই পাল্টাপাল্টি দাবি করছে সেনা হতাহতের খবর। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Read more

চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি
চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি

দীর্ঘ চার দশক পর চাঁদপুরের পুরান বাজার ডাকাতিয়া নদী থেকে দোকানঘর এলাকা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বিস্তৃত খালটি স্থানীয়দের কাছে Read more

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৫৪, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৫৪, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন

এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাসের হার শতকরা ৫১ দশমিক ৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার Read more

পাচারের উদ্দেশে বন্দি নারী-শিশুসহ ২১ জন কক্সবাজারে উদ্ধার
পাচারের উদ্দেশে বন্দি নারী-শিশুসহ ২১ জন কক্সবাজারে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন