চট্টগ্রাম মহানগরীর বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় রান্নাবান্না বন্ধ হয়ে পড়ে অসংখ্য পরিবারে।সকালের পর থেকেই নগরের কাট্টলী, আগ্রাবাদ, খুলশী, হালিশহর, বহদ্দারহাট, চান্দগাঁও, মোহরা, বাকলিয়া, চকবাজার, মুরাদপুরসহ বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সকাল ৭টার পর থেকে চাপ একেবারে কমে আসে এবং ৮টা-৯টার মধ্যে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।শাহ্ ওয়ালি উল্লাহ আবাসিক এলাকার গৃহিণী রোজিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল থেকেই গ্যাস নেই। চুলা জ্বলে না। বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারিনি। এখন দুপুর, রান্না করার কোনো উপায় নেই। বাধ্য হয়ে হোটেল থেকে খাবার আনতে হচ্ছে।’আগ্রাবাদ এলাকার বাসিন্দা মিনহাজুল আবেদিন বলেন, ‘সকালে নাস্তা বানানো সম্ভব হয়নি। নিরুপায় হয়ে চায়ের দোকান থেকে রুটি-ভাজি কিনতে হয়েছে। দুপুরে যদি ভাতও কিনতে হয়, তাহলে পরিবারপ্রতি অন্তত ৭০০ থেকে ১০০০ টাকা অতিরিক্ত খরচ। এটি আমাদের জন্য মারাত্মক চাপ।’গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমে গেছে।কেজিডিসিএল’র মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মাকসুদুর রহমান সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘চট্টগ্রামে প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ হচ্ছে ১৯০ থেকে ২০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট ঘাটতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আবহাওয়ার উন্নতি হলে দুপুর ১টার মধ্যে সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা করছি।’জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে—এমন গুরুত্বপূর্ণ সেবা বন্ধ হলে কোনো পূর্বঘোষণা না দিয়ে কর্তৃপক্ষ কীভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে? নাগরিকরা বলছেন, যদি আবহাওয়ার কারণে সরবরাহ ব্যাহত হয়, তবে আগেই তা জানিয়ে প্রস্তুতির সুযোগ দেওয়া উচিত ছিল।চট্টগ্রাম নাগরিক ফোরামের সদস্য সচিব আহমেদ শামস বলেন, ‘জরুরি পরিষেবা নিয়ে এমন খামখেয়ালি আচরণ মেনে নেওয়া যায় না। এটা শুধু গ্যাস সংকট নয়, সুশাসনেরও সংকট। প্রতিটি নাগরিককে ন্যূনতম মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের।’বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রামবাসী প্রতিনিয়ত গ্যাস সংকটে পড়ছে, অথচ স্থায়ী সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিকল্প সরবরাহ চ্যানেল ও আবহাওয়াজনিত রিজার্ভ ব্যবস্থার পরামর্শ দিয়েছেন তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস
ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।রোববার (২১ সেপ্টেম্বর) Read more

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত

যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীপুর Read more

বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি Read more

ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড
ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে শ্যালো মেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম Read more

ফুটবলারের ছদ্মবেশে জাপানে গিয়ে ধরা ২২ পাকিস্তানি
ফুটবলারের ছদ্মবেশে জাপানে গিয়ে ধরা ২২ পাকিস্তানি

জাপানে অনুপ্রবেশের উদ্দেশ্যে ভুয়া কাগজপত্র এবং নকল ফুটবল ক্লাবের সদস্য সেজে যাত্রা করেছিলেন পাকিস্তানের একটি দল। তবে জাপানের বিমানবন্দরে কড়া Read more

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন