দীর্ঘ ৯ বছর পর গুলশানের হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ২২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ‘আলোচ্য হত্যাকাণ্ডের নির্মমতা, নৃশংসতা, ঘটনার সময় ঘটনাস্থলে সন্ত্রাসীদের সামগ্রিক নিষ্ঠুর আচরণ এবং এ ঘটনার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া বিবেচনায় নিয়ে আপিলকারী আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে তাদের প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আমরা মনে করি।’এর আগে ২০২৩ সালের ১০ অক্টোবর বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। এ মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছিল। তবে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) নামঞ্জুর করে আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করে এ রায় দেওয়া হয়। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান বাংলায় রায়টি লিখেছেন, এর সঙ্গে একমত পোষণ করেছেন বিচারপতি সহিদুল করিম।আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন রাকিবুল হাসান ওরফে রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, হাদিসুর রহমান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশীদ ওরফে রিপন ও শরিফুল ইসলাম খালেদ।পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, আপিলকারী আসামিদের বিরুদ্ধে পরিকল্পনা, ষড়যন্ত্র, অর্থ ও অস্ত্র সংগ্রহ, বাছাই, নিয়োগ ও দীর্ঘদিন গোপন স্থানে রেখে শারীরিক ও মানসিক প্রশিক্ষণ দেয়াসহ হত্যাকাণ্ডে প্ররোচিত করার কারণে ওই ৫ সন্ত্রাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হয়েছে বলে প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে আপিলকারী আসামিদের অপরাধের ক্ষেত্রে ৬(১)(ক)(আ) ধারার বিধান প্রযোজ্য হবে বলে আমরা মনে করি।বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের পরিবর্তে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)(আ) ধারায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো উল্লেখ করে পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, এ ক্ষেত্রে আলোচ্য হত্যাকাণ্ডের নির্মমতা, নৃশংসতা, ঘটনাস্থলে সন্ত্রাসীদের সামগ্রিক নিষ্ঠুর আচরণ এবং এ ঘটনার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া বিবেচনায় নিয়ে আপিলকারী আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে তাদের প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড দেয়া হলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আমরা মনে করি।প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালানো হয়। দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে এবং কুপিয়ে ও গুলি করে ২২ জনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ইতালির নাগরিক নয়জন, জাপানের সাতজন, ভারতের একজন ও বাংলাদেশি তিনজন ছিলেন। আর সেই রাতে জিম্মিদের মুক্ত করতে অভিযান চালাতে গিয়ে বোমা হামলায় নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। ‘নব্য জেএমবির’ সাত সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের মধ্যে দ্বিপক্ষীয় Read more

কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে
কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে

কাগাজীপুরের কালিয়াকৈর পৌরসভা দেশের উন্নত পৌরসভার তালিকায় থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে চরম অব্যবস্থা।রবিবার (২০ এপ্রিল) সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে Read more

দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা
দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান Read more

আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস
আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি অফিস।এছাড়া পরবর্তী শনিবারও এসব অফিস চালু রাখা হবে।এর আগে গত Read more

নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিভাগীয় সমাবেশ
নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিভাগীয় সমাবেশ

নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করনে (পদ সৃজনের মাধ্যমে) আইন মন্ত্রনলায় থেকে জনপ্রশাসন মন্ত্রনলায় প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদন এবং প্রস্তাব Read more

বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ
বেপরোয়া রুপসা কেড়ে নিলো ছাত্রীর প্রাণ, সড়ক অবরোধ

যশোরে বেপরোয়া রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী উর্মি খাতুনের (১৪) মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন