কুমিল্লার লাকসামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুর দক্ষিণপাড়ার আবুল বশরের ছেলে এনায়েত রহমান সাক্কু (১৯), উপজেলার বড়তুপা গ্রামের মকবুলের ছেলে সাগর (২৬), এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চরকাওনা গ্রামের বাদলের ছেলে স্বপন মিয়া (২১)।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গত ৮ জুন ভুক্তভোগী তরুণী তার প্রেমিককে খোঁজতে লাকসাম বাজারে যান। এ সময় এনায়েত রহমান সাক্কু নামে এক অটোচালকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই তরুণী সাক্কুকে সঙ্গে নিয়ে প্রেমিককে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে প্লাটফর্মের সিঁড়িতে বসেন দুজন। এ সময় তিন যুবক তাদের উত্যক্ত করলে সাক্কু নিজেকে ওই তরুণীর স্বামী হিসেবে পরিচয় দেন। এরপর যুবকরা সাক্কু ও তরুণীকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রেলস্টেশনে বসিয়ে রাখে।এক পর্যায়ে সাক্কু ওই যুবকদের জানান, তিনি ওই তরুণীর কেউ নন। পরে সাক্কুসহ তিন যুবক তরুণীকে সেখান থেকে রেললাইনের পূর্বপাশে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি ধর্ষিতা তরুণী পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগীর মামাতো ভাই বাদী হয়ে সোমবার (১৬ জুন) রাতে ৪ জনকে আসামি করে লাকসাম থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সাক্কু, সাগর ও স্বপনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ধর্ষণে অভিযুক্ত তিন জনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামী খোরশেদকে (২৬) গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাটোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোর শহরের একটি আবাসিক হোটেলের চারতলার এক রুম থেকে আনোয়ার পারভেজ(৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১২ অক্টোবর) Read more

ঘরোয়া উপায়ে কমবে কোমর ব্যথা
ঘরোয়া উপায়ে কমবে কোমর ব্যথা

কোমরের ব্যথা কমাতে ঘরোয়া পরিচর্যা, ব্যায়াম ও অভ্যাসে পরিবর্তন অনেকটাই সাহায্য করে। নিচে সহজ কিছু উপায় দেখে নিন-গরম সেঁক: হালকা Read more

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাধা দেওয়া হয়েছে। একইসঙ্গে মব তৈরি Read more

মজলুম এটিএম আজহারুল ইসলামকে দ্রুত ফিরিয়ে দিন : ডা. শফিকুর রহমান
মজলুম এটিএম আজহারুল ইসলামকে দ্রুত ফিরিয়ে দিন : ডা. শফিকুর রহমান

“আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে কেন, তার জবাব সরকারকে দিতে হবে। আমাদের মজলুম ভাই এটিএম আজহারুল ইসলামকে Read more

অনিচ্ছাকৃতভাবে পাওয়া সুদের টাকার বিধান
অনিচ্ছাকৃতভাবে পাওয়া সুদের টাকার বিধান

যারা সুদের ভয়াবহতা সম্পর্কে জানে, তারা যথাসম্ভব সুদি কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করে। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ সুদের Read more

বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত
বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত

জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৯ মে) নয়াদিল্লিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন