সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ ছয় ঘণ্টার এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন। তার নেতৃত্বে দুদকের একটি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওষুধাগার, অ্যাম্বুলেন্স সার্ভিস, পানি সরবরাহ ব্যবস্থা এবং রোগীদের খাদ্য ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করেন। অভিযান শেষে সহকারী পরিচালক সাংবাদিকদের জানান, ‘স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে আমরা অনিয়মের চিত্র পেয়েছি। সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার সঠিক নিয়মে হচ্ছে না, বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই, ওয়ার্ডগুলোর পরিচ্ছন্নতা খুবই খারাপ।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালের সরকারি ওষুধ বিতরণের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি। বাস্তবে সরবরাহ না করেও রেকর্ডপত্রে ওষুধ বিতরণের তথ্য রাখা হয়েছে। এছাড়াও পাঁচ টাকার চিকিৎসা টিকিট রোগীদের কাছে দশ টাকায় বিক্রির তথ্য পাওয়া গেছে।’ এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের কর্মীদের সাথে কথা বলেন এবং রোগীদের অভিযোগ সরাসরি শোনেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় জনগণের দাবি, এ ধরনের অভিযান নিয়মিত হলে হাসপাতালের সেবা ব্যবস্থার মান উন্নত হবে এবং সাধারণ মানুষ সঠিক সেবা পাবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত

রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় Read more

জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বর্তমান সংকট ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’ সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকার Read more

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ৮ জন Read more

চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  
চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  

চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

কাজীপুরে উপজেলা আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার
কাজীপুরে উপজেলা আ. লীগের সাবেক নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গান্ধাইল এলাকার নিজ Read more

বৃষ্টির মধ্যে বায়ুদূষণের কবলে ঢাকা
বৃষ্টির মধ্যে বায়ুদূষণের কবলে ঢাকা

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন