নাটোরের সিংড়ায় সরকারি রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত ইট চুরির অভিযোগে একজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষ টহল টিম গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের কাজিপুরা এলাকায় অভিযান পরিচালনা করে শাহিন (৩৫) নামে একজনকে আটক করেছে। সে কাজিপুরা গ্রামের সোলাইমানের পুত্র। জানা গেছে, শাহিন সরকারি রাস্তার নির্মাণাধীন স্থান থেকে ইট চুরি করে নিজ বাড়ির কাজে ব্যবহার করে আসছিল। পরবর্তীতে আটককৃত শাহিনকে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে সিংড়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। সিংড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।’ সেনাবাহিনীর এ তৎপরতায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি ফিরে এসেছে বলে জানা গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আজ না হোক কাল ভালোবাসার চিহ্ন এঁকে দেবই’, ছাত্রীকে খুবি শিক্ষক
‘আজ না হোক কাল ভালোবাসার চিহ্ন এঁকে দেবই’, ছাত্রীকে খুবি শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ Read more

২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ Read more

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা Read more

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ Read more

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মধ্যরাতেও ভাঙ্গুড়ার রেলস্টেশনে আনসার-ভিডিপি
ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মধ্যরাতেও ভাঙ্গুড়ার রেলস্টেশনে আনসার-ভিডিপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত, চুরি ছিনতাই, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ Read more

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে

সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন