টাঙ্গাইলের সখীপুরে ডিবি পুলিশ টাঙ্গাইলের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৫শত পিস ইয়াবাসহ রুবেল (৩৩), রিজন (২৩) ও হাসান (২২) নামের ৩ মাদক কারবারিকে আটক করেছে।খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (১৬ জুন) বিকাল ৪টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড সিকদার রোডে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টাঙ্গাইল একটি বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে ৫শত পিস ইয়াবাসহ তিন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করে টাঙ্গাইল ডিবি কার্যালয়ে নিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবি পুলিশ।নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার স্থানীয়রা জানান, রুবেল এক সময় অনেক ভালো ছেলে ছিল। দীর্ঘদিন যাবত রুবেলের কথাবার্তা, চলাচল এবং কাজকর্ম এলোমেলো ছিল। বছর খানেক যাবত বাসায়ও কম থাকে। তবে রুবেল বাসায় আসলে বিভিন্ন পরিচিত-অপরিচিত মানুষের আনাগোনা দেখা যায়। ‘ও এতটা খারাপ হয়েছে তা আমরা কখনো ভাবি নাই।’এ বিষয়ে সখীপুর থানার পরিদর্শক (এসআই) মোশাররফ হোসাইন বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। তবে ডিবি পুলিশ এ বিষয়ে সখীপুর থানায় কোন কিছু জানায় নাই। ডিবি পুলিশ আমাদের কাছে হস্তান্তর করলে আমরা বিস্তারিত বলতে পারব।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংবিধান বাদে অন্যসব সংস্কার ১ মাসেই সম্ভব: বিএনপি
সংবিধান বাদে অন্যসব সংস্কার ১ মাসেই সম্ভব: বিএনপি

সংবিধান বাদে অন্যসব সংস্কার ১ মাসেই সম্ভব বলে দাবি করেছে বিএনপি। একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টার Read more

আজ মধ্যে রাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারের দুই মাসের নিষেধাজ্ঞা 
আজ মধ্যে রাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারের দুই মাসের নিষেধাজ্ঞা 

আজ মধ্যে রাত থেকে শেষ হচ্ছে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে দেওয়া ইলিশ শিকারের দুই মাষের নিষেধাজ্ঞা। ফলে বেকারত্বের অভিশাপ Read more

কড়া নিরাপত্তায় চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
কড়া নিরাপত্তায় চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই Read more

এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১২
এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত Read more

‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’
‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’

কয়েক বছর থেকে সময়টা খুব ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজেলের। পরিস্থিতি এমন ছিল যে, একসময়ের দাপুটে দলটি নিজেদের যেন Read more

মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন
মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন

রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন