টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা বংশীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উপজেলার বাঁশতৈল ইউনিয়নের মৃত নায়েব আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০)।এ ঘটনায় অভিযুক্ত মো. আয়নাল (৫০) ও তার স্ত্রী সেলিনা বেগম (৪২) নামে দুইজনকে ঘটনার পরপরই আটক করেছে পুলিশ।নিহতের ভাই স্থানীয় সংবাদকর্মী শামছুল আলম জানান, সোমবার সকাল ৮ টার দিকে আমার ভাই আমাদের জমিতে গাছ রোপণ করতে যায়। গাছ রোপণ করার সময় তারা (আটককৃতরা) আমার ভাইয়ের ওপর অতর্কিত হামলা করে। তাদের মারপিটে আমার ভাই অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করে। আমি আমার ভাই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি
গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি

গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এমনকি গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা Read more

স্বাধীনতা দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
স্বাধীনতা দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার Read more

সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক
সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোর Read more

হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা
হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের Read more

প্রতারণা এড়াতে হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা
প্রতারণা এড়াতে হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে হাজিদের অর্থ ফেরতের Read more

মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম
মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ফুটবল কসরতের শিল্পী আব্দুল হালিম আবারও গড়লেন গিনেস বিশ্বরেকর্ড। মাথার ওপরে ফুটবল ব্যালান্স করে টানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন