রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করতে প্রতি মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নেতৃত্বে রাজস্ব সভার আয়োজন করে সংস্থাটি। মূলত সভায় আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত থেকে রাজস্ব আদায়ের তথ্য ও চ্যালেঞ্জ তুলে ধরেন।গতকাল রোববার (১৫ জুন) এনবিআরের আয়কর বিভাগের রাজস্ব আদায়–সংক্রান্ত পর্যালোচনা ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। বেশ কয়েকজন কর্মকর্তা বেনামে অংশগ্রহণ করেছেন এই সভায়। বৈঠকে ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘ইলন মাস্ক’ নামে অংশ নিয়েছেন। তেমনি ‘মায়ের দোয়া স্যানিটারি’, ‘তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি’ অংশ নেয়।বৈঠকে অংশগ্রহণকারীদের এমন বেনামে অংশগ্রহণ নিয়ে চলছে সমালোচনা। অনেকে বলছেন, ঈদের আগে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের কেউ কেউ পরিচয় গোপন করতে নাম বদলাতে পারেন। আবার অনেকে ধারণা করছেন, অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে কিছু ‘বট’ অ্যাকাউন্টকে অন্তর্ভুক্ত করা হতে পারে।গতকাল এনবিআর ভবনের সম্মেলন কক্ষে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমানের সভাপতিত্বে এই সভা হয়। এতে সশরীরে সব সদস্য, মহাপরিচালক ও কমিশনার উপস্থিত ছিলেন। এই সভায় সারা দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ভার্চ্যুয়াল মাধ্যম জুমে অংশ নেন।  এর আগে গত ৪ জুন এনবিআরের আয়কর বিভাগের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্র অর্জনে কৌশল নির্ধারণ এবং মে মাস পর্যন্ত রাজস্ব আদায় সংক্রান্ত বিষয়ে পর্যালোনা সভার নোটিশ দেয় সংস্থাটি। যেখানে জুম আইডি দেওয়া হয়।জানা গেছে, রোববারের বৈঠকে চার শতাধিক অংশগ্রহণকারী ছিলেন। এর মধ্যে বেশ কয়েকটি নাম ছিল চমকপ্রদ ও অবিশ্বাস্য। ‘আইফোন’ নামে অন্তত ২০টি আইডি ও ‘স্যামসাং’ নামেও অনেকে যুক্ত হন। এমনকি ‘২০২৫’ নামে কিছু আইডিও বৈঠকে উপস্থিত ছিল। তবে কেউ কেউ কর অঞ্চল বা সার্কেলের অফিসিয়াল আইডি ব্যবহার করে বৈঠকে অংশ নেন এবং অনেকে নিজের সঠিক নামেই বক্তব্য দেন।এনবিআরের একটি সূত্র জানিয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত (প্রথম ১১ মাসে) আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৯ হাজার ৮০৫ কোটি টাকা। আদায় হয়েছে মাত্র ১ লাখ ৫ হাজার ১৯৬ কোটি টাকা, ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬০৯ কোটি টাকা।এনবিআরের কয়েকজন কর্মকর্তা বলেছেন, এমন উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের আগে অংশগ্রহণকারীর পরিচয় যাচাই করা হয় এবং অনুমতি দেওয়ার দায়িত্ব থাকে আয়োজকের ওপর। ফলে প্রশ্ন উঠেছে, কীভাবে এমন সব বেনামি ও অপ্রাসঙ্গিক নামের আইডিকে সভায় যোগ দেওয়ার সুযোগ দেওয়া হলো।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না: পুতিন
যুক্তরাষ্ট্রের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না: পুতিন

যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি শক্তির চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Read more

৩৪ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, তফসিল ঘোষণা
৩৪ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, তফসিল ঘোষণা

দীর্ঘ ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। আজ সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে Read more

ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ভারতের মুকেশ আম্বানি
ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ভারতের মুকেশ আম্বানি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র অভিযান চালানোর পর উদ্ভুত নতুন পরিস্থিতিতে দেশটি থেকে তেল কিনতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সংলাপ চলছে ভারতের শীর্ষ ধনী Read more

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানের মৃত্যু
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ Read more

জীবননগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
জীবননগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগরে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন