হাঁটি হাঁটি পা পা করে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৫ জুন) সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেসক্লাবের হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সময়ের কণ্ঠস্বর সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি এস এম ইকবাল হোসাইনের সঞ্চালনায় এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমীর মাওলানা মো. তাওহীদুল হক চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সত্য প্রকাশে অবিচল থেকে গণমানুষের প্রতিনিধিত্ব করছে সময়ের কণ্ঠস্বর, যার ফলে মানুষ এ প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখতে শিখেছে। আমি নিজেও সময়ের কণ্ঠস্বরের নিয়মিত পাঠক।প্রধান আলোচক হিসেবে বারবার নির্বাচিত কাউন্সিলর সামছুল আলম আযাদ বলেন, নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যে অবস্থানে পৌঁছেছে, তা প্রশংসার দাবিদার। এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমাদ ছলু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইম চৌধুরী, সহ-সভাপতি ও দৈনিক জাতীয় অর্থনীতির প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, সাবেক সভাপতি ও সমকালের প্রতিনিধি এম সেকান্দার হুসাইন, কার্যনির্বাহী সদস্য ও কালের কণ্ঠ প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ নজরুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি আব্দুল আল ফারুক, ইত্তেফাক প্রতিনিধি দিদারুল ইসলাম টুটুল, প্রথম আলো প্রতিনিধি কৃষ্ণচন্দ্র দাস, দেশ রূপান্তর প্রতিনিধি শেখ সাইফুল ইসলাম রুবেল, আজকের পত্রিকা প্রতিনিধি সবুজ শর্মা শাকিল, দৈনিক আজাদী/যায়যায়দিন প্রতিনিধি শেখ সালাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি নাসির উদ্দিন অনিক, দৈনিক ইনফো বাংলার সহসম্পাদক তালুকদার নির্দেশ বড়ুয়া, মানবকণ্ঠ প্রতিনিধি সাইদুল ইসলাম, ভোরের দর্পণ ও সিপ্লাস প্রতিনিধি কামরুল ইসলাম, আরটিভি প্রতিনিধি সাইফুল মাহমুদ এবং দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন রুবেল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের সুপার ফোরের সূচি
এশিয়া কাপের সুপার ফোরের সূচি

চলমান এশিয়া কাপে সকল জটিল হিসাব-নিকাশ আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। Read more

রাস্তার অভাবে ২০০ বিঘা জমির ধান মাথায় করে ঘরে তুলতে হয় চাষিদের
রাস্তার অভাবে ২০০ বিঘা জমির ধান মাথায় করে ঘরে তুলতে হয় চাষিদের

গরুর গাড়ি বা ধান বহনের জন্য ট্রলি চলাচলের রাস্তা নেই। তাই বাধ্য হয়ে দুইশো বিঘা জমির ধান মাথায় করে ঘরে Read more

আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী
আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী

ঈদুল আজহার আর মাত্র ক’দিন বাকি। কোরবানির প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলীর কামাররা। সকাল থেকে গভীর রাত Read more

চুনারুঘাটে ৫০ লাখ টাকার সিলিকা বালু জব্দ
চুনারুঘাটে ৫০ লাখ টাকার সিলিকা বালু জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজলোর করাঙ্গী নদী থকেে অবধৈভাবে উত্তোলতি ৫০ লাখ টাকার বেশী মূল্যের সিলিকা বালু জব্দ করেছে উপজলো প্রশাসন। বিষয়টি Read more

ফিলিপাইন সাগরে শক্তি সঞ্চয় করছে টাইফুন ‘নান্দো’
ফিলিপাইন সাগরে শক্তি সঞ্চয় করছে টাইফুন ‘নান্দো’

ফিলিপাইন সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘নান্দো’ ইতোমধ্যেই টাইফুনে রূপ নিয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আসছে সোমবারের মধ্যে এটি আরও শক্তিশালী Read more

ঈদ জামাতের জন্য প্রস্তুত বরিশাল ঈদগাহ, জোরদার নিরাপত্তা
ঈদ জামাতের জন্য প্রস্তুত বরিশাল ঈদগাহ, জোরদার নিরাপত্তা

বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত এ জামাত অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন