ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অনুমোদন নিয়ে আগামীকাল ১৬ জুন আলোচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ডাকসু নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণার দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। রোববার (১৫ জুন) সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা।অবস্থান কর্মসূচিতে বসা ঢাবি শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা জানতে পেরেছি আগামীকাল (১৬ জুন) সিন্ডিকেট মিটিংয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলাপ হবে। মিটিং থেকে সিদ্ধান্ত যেন শিক্ষার্থীদের এবং ডাকসুর পক্ষে আসে সেটাই আমরা চাই। ডাকসুকে বানচাল করার জন্য কোনো ষড়যন্ত্র যেন বাস্তবায়ন হতে না পারে সেই কারণে আমরা অবস্থান কর্মসূচিতে বসেছি।’তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও নির্বাচনের সুনির্দিষ্ট ইশতেহার ছাড়া এই আন্দোলন আর থামবে না, প্রয়োজনে আন্দোলনের মাত্রা আরও তীব্র হবে। জাতীয় নির্বাচনের টাইমলাইন চলে আসে, কিন্তু ডাকসু নির্বাচনের টাইম-তারিখ আসতে এতো টালবাহানা কেন? ডাকসু নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে।’তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকদের নিয়ে কোনো বিতর্ক নেই, বিগত সময়ে যারা ফ্যাসিবাদের দালালি করেনি, কোনো ধরনের দুর্নীতির করেনি তারাই নির্বাচন কমিশনে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারবে।’সিন্ডিকেট মিটিংয়ের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আগামীকাল সিন্ডিকেট মিটিংয়ে ডাকসু নিয়ে আলোচনা করা হবে। নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি তালিকা করা হয়েছে। সিন্ডিকেটে অনুমোদন পেলেই ঘোষণা করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব: মির্জা আব্বাস
যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব: মির্জা আব্বাস

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের যেমন খায়েশ আছে Read more

ঢাবিতে স্লোগান: ভিসি স্যার জানেন নাকি, নীলক্ষেতের নায়ক আপনি
ঢাবিতে স্লোগান: ভিসি স্যার জানেন নাকি, নীলক্ষেতের নায়ক আপনি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কয়েকজন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে ঢাবি উপচার্যের বাসভবনের সামনে Read more

ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন
ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টাল ব্যালটের একটি ভিডিও নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। এছাড়া পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবস্থান নিয়ে Read more

ভারতীয় গরুর ক্রয়-বিক্রয়ে বিজিবির বাধা, ব্যবসায়ীদের বিক্ষোভ
ভারতীয় গরুর ক্রয়-বিক্রয়ে বিজিবির বাধা, ব্যবসায়ীদের বিক্ষোভ

একদিকে কোরবানির ঈদ সামনে। অন্যদিকে জমে উঠছে দেশের বৃহত্তর পশুর হাটগুলোর প্রস্তুতি। ঠিক এমন সময়ে রাজশাহীতে ভারতীয় জাতের গরুর ক্রয়-বিক্রয়ে Read more

গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল
গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল

গাজার জনগণকে সরিয়ে একটি ‘মানবিক শহর’ গড়তে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।বুধবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে Read more

কাতার ইউনিভার্সিটিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ‘থ্রি জিরো’ তত্ত্ব উপস্থাপন
কাতার ইউনিভার্সিটিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ‘থ্রি জিরো’ তত্ত্ব উপস্থাপন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক বক্তৃতায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন