সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের।রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনা বিভাগে ৮ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।এদিকে, গত এক দিনে সারাদেশে ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২৯৯ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫ হাজার ৯৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের।উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন একলাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি
ভৈরবে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক মো. মিজানুর রহমান পাটোয়ারীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভৈরব Read more

বরগুনা-১: মনোনয়ন নিয়ে তোলপাড়, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষোভ
বরগুনা-১: মনোনয়ন নিয়ে তোলপাড়, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষোভ

আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর- আমতলী- তালতলী) আসনে বিএনপির কেন্দ্রিয় কমিটি বরগুনা সদর উপজেলা থেকে প্রার্থী ঘোষনা Read more

‘জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা’
‘জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা’

জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ২০২৪ সালের Read more

মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি পিকআপ ও গাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (২০ মার্চ) Read more

বান্দরবানে কটেজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার
বান্দরবানে কটেজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলায় কটেজ থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন ঢাকার দক্ষিণ Read more

বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার
বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্টের ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে বিশ্ববাজারে সোমবার (১৪ জুলাই) ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন