জয়পুরহাটের কালাই উপজেলায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।গ্রেপ্তারকৃত মেহেদী হাসান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।রবিবার (১৫ জুন) দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওহাব।এ বিষয়ে তিনি বলেন, মূল আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীর নেতৃত্বে ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামে কছিম উদ্দিন ফকিরের বাড়িতে সংঘবদ্ধ একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা টয়লেটের ছাদ ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, চারটি বিদেশি জাতের গরু, চাল, কাপড়সহ প্রায় ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। আর এ ঘটনার পরদিন-ই কালাই থানায় একটি মামলা রুজু হলে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তদন্তে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানা এলাকা থেকে আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এবং লুণ্ঠিত  সকল  মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আসাদুজ্জামান (আসাদ), কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন প্রমুখ।এসসে/এনএস/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিপি নূরের শারীরিক অবস্থা জানাতে প্রধান উপদেষ্টার ফোন
ভিপি নূরের শারীরিক অবস্থা জানাতে প্রধান উপদেষ্টার ফোন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।আজ শনিবার (৩০ আগস্ট) Read more

ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম
ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে Read more

গ্রেফতারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ
গ্রেফতারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিপ্লবী Read more

অধ্যক্ষকে হাতির পিঠে চড়িয়ে বিদায়
অধ্যক্ষকে হাতির পিঠে চড়িয়ে বিদায়

বগুড়ার সারিয়াকান্দির ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপন ৩১ বছরের কর্মজীবন শেষ করেছেন। বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকালে তাকে হাতির পিঠে চড়িয়ে Read more

আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশি জেলেরা
আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশি জেলেরা

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে কক্সবাজার টেকনাফের সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা ভয় ও আতঙ্কের মধ্যে Read more

আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল চুক্তিতে রাজি হলে আজ বুধবারই (৮ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন