বেসরকারি খাতের ৫টি ইসলামী ব্যাংককে শিগগিরই একীভূত করা হবে। একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ড. আহসান এইচ মনসুর বলেন, ‘নির্বাচনের সাথে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করব পরবর্তী সরকার এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক মার্জার করা হবে। এ ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে প্রয়োজনে শাখাগুলো স্থানান্তর করা হবে। যেসব ব্যাংকের শাখা শহরে বেশি সেসব ব্যাংককে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রক্রিয়া ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আদালতের চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার সম্ভব নয়। এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করতে হবে।’ গভর্নর বলেন, ‘আমরা চাই আদালতের মাধ্যমে যাচাই হোক—আমাদের দাবি যথাযথ কি না। আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই অর্থ উদ্ধার সম্ভব হবে।’ড. আহসান এইচ মনসুর বিকল্প বিরোধ নিষ্পত্তির (অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন বা এডিআর) প্রসঙ্গ তুলে বলেন, ‘আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে অর্থ ফেরত আনার ব্যবস্থাও রয়েছে। এই পদ্ধতিতেও একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যেখানে উভয় পক্ষের আইনজীবীরা আলোচনা করে সমাধান খুঁজবেন।’তিনি আরও বলেন, কোন পথে এগোনো হবে—আদালত নাকি এডিআর—সেটি নির্ধারণ করবে সরকার। সরকারের নির্দেশনা পেলেই বাংলাদেশ ব্যাংক সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আইনজীবী নিয়োগ করতে পারবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছিনতাইয়ের ৮ দিনেও আটক হয়নি কেউ, হতাশ নওগাঁর গরু ব্যবসায়ী
ছিনতাইয়ের ৮ দিনেও আটক হয়নি কেউ, হতাশ নওগাঁর গরু ব্যবসায়ী

নওগাঁ সদর উপজেলার চকতাতারু গ্রামের দুই গরু ব্যবসায়ীকে মারপিট করে ৬ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ Read more

প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ
প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ

অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী ফারিণের মুগ্ধতা ছড়িয়েছে। ‘ফাতিমা’ সিনেমার Read more

খাগড়াছড়িতে ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে খাগড়াছড়ির মহালছড়িতে অনুষ্ঠিত হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (২৪ মে) Read more

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: চট্টগ্রামের পুলিশ সুপার
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: চট্টগ্রামের পুলিশ সুপার

ঈদকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে এখনো বড় ধরনের যানজট বা ভোগান্তি ছাড়াই স্বাভাবিক Read more

ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না
ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না

ডাকসু ও জাকসুর নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকেও পরাজিত করতে হয়েছে। আপাতত তারা এতে সফল হলেও Read more

হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ
হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে শরিফ বিন ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ছাত্র জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) টঙ্গীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন