বরিশাল-ঢাকা মহাসড়কের ভূরঘাটা এলাকায় রোববার সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করেছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) সকাল ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণপাশে এ দুর্ঘটনাটি ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের ঢাকা মেট্রো ব ১২ ৩৬৭১ নম্বরের যাত্রীবাহী বাসটি ঢাকা মেট্রো ল ২১-০৯৩৮ নম্বরের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে আরোহীসহ চাপা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান ঘটনাস্থলেই নিহত হন।  খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। নিহত জাহিদ হাসানের বাড়ি মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বীরহামগঞ্জ এলাকার তালুকদার কান্দি গ্রামে। তিনি ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার
গাজীপুরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈর থানায় জব্দকৃত ঘোড়া গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মা-মেয়ে দগ্ধ
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মা-মেয়ে দগ্ধ

সিদ্ধিরগঞ্জের আদমজির একটি টিনশেড বাড়িতে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনায় মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।মঙ্গলবার (৩০ জুন) রাতে Read more

নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী
নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী

আগামী জাতীয় নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়েছে মিয়ানমারের জাতিগত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার (১১ আগস্ট) দেশটির সশস্ত্র এই গোষ্ঠী Read more

আজ সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
আজ সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান টানা আন্দোলনের চতুর্থ দিন ছিল ২০২৪ Read more

বেনাপোলে দুর্ঘটনায় আহত বাইক আরোহীর মৃত্যু
বেনাপোলে দুর্ঘটনায় আহত বাইক আরোহীর মৃত্যু

যশোরের বেনাপোল বাহাদুরপুর মোড়ে নবনির্মিত লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে গুরুতর আহত হওয়া মোটরসাইকেল আরোহী কিশোর ইমন হোসেন (১৭) না-ফেরার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন